এসএসসি : পরীক্ষা দিতে বাংলায় ভিন রাজ্যের চাকরিপ্রার্থীরাও

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর পর বাংলায় হতে চলেছে এসএসসি-র শিক্ষক নিয়োগ পরীক্ষা। বাংলার পরীক্ষার্থীরা ছাড়াও এই পরীক্ষায় অংশ নিয়েছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, প্রয়াগরাজ থেকে বাংলায় পরীক্ষা দিতে এসেছেন বহু পরীক্ষার্থীরা। শ্যামবাজার, বাসন্তিদেবী কলেজ, যাদবপুর বিদ্যাপীঠ সহ কলকাতার একাধিক পরীক্ষাকেন্দ্রে ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের দেখা গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরাই নয়, ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও বাংলার ওপরে ভরসা করেই পরীক্ষা দিচ্ছেন।

ভিন রাজ্য থেকে আসার জন্য শনিবার থেকেই অনেকে হাজির হয়েছেন রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতা সহ রাজ্যের প্রায় ৬৩৬ কেন্দ্রে হবে পরীক্ষা। তারমধ্যে কলকাতাতেই ৪১টি কেন্দ্রে  পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রের বাইরে রোল নম্বর দিয়ে তালিকা দেওয়া হয়েছে। সকাল ১০টে থেকে খুলে যাবে পরীক্ষা কেন্দ্রের দরজা। প্রথমে সকাল ১১টা বলা হলেও সময় আরও এগিয়ে আনা হয়েছে। যাতে কোনো অযোগ্য পরীক্ষার্থী ঢুকতে না পারেন। তারজন্য সেই অযোগ্য পরীক্ষার্থীদের রোল নম্বর সহ তালিকাও পরীক্ষা কেন্দ্রের বাইরে দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকেই স্পষ্ট এবার স্বচ্ছ পরীক্ষা করাতে বদ্ধপরিকর এসএসসি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা এসেছেন এবার পরীক্ষা দিতে। ভিন রাজ্যেও বহু বছর কোনো পরীক্ষা না হওয়ার কথা বলে এবার বাংলায় পরীক্ষা দিতে এসেছেন।শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁরা এসেছেন পরাক্ষা দিতে।  ইতিমধ্যে এসএসসি ভবন থেকে প্রশ্ন পত্র রওনা দিয়েছে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের জন্য।

স্কুলে ৩৫ হাজার ৭২৬ শুন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে দুই ধাপে। ৭ সেপ্টম্বর নবম দশমের এসএসসি পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশের নিয়োগের জন্য পরীক্ষা। নবম দশমে ২৩ হাজার ২১২টি আসনের জন্য পরীক্ষায় বসবেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনের জন্য পরীক্ষা হবে ১৪ সেপ্টেম্বর।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে