জলদাপাড়ায় উলটপুরান! বুনো শূকর দেখে উল্টোদিকে পালাল চিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: জলদাপাড়ায় জাতীয় উদ্যানে উলটপুরান। যাকে দেখলে জঙ্গলের ছোট বড় সব বন্যপ্রাণ ভয় পায়, সেই আজ ভয়ে দেখতে লেজ গুটিয়ে পালাল। জলদাপাড়া জাতীয় উদ্যানে দেখা দিয়েছে এক বিরল দৃশ্য। বুনো শূকরের ভয়ে পালিয়ে গেল একটি লেপার্ড। ১৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’।

জঙ্গলের মধ্যে প্রায়ই দেখা যায় নিরীহ হরিণ বা কোনো বন্যপ্রাণীর পেছনে তিরবেগে ছুটছে লেপার্ড। কিন্তু এই দিন জলদাপাড়া জাতীয় উদ্যানে দেখা গেল ভিন্ন ছবি। একটি লেপার্ড এর সামনে শান্তভাবে ঘুরে বেড়াতে দেখা দিয়েছে বুনো শুকরকে। শিকার ভেবে ঝাঁপিয়ে পড়ার বদলে উল্টোদিকে লেজ গুটিয়ে পালাল লেপার্ডটি।

ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাশোয়ান। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

 

সাধারণত এই ধরনের ছবি দেখতে পাওয়া যায় না। একটু অন্য ধরনের ছবি হওয়ায় নেটিজেনদের কৌতূহল বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের লেপর্ড গত কয়েক বছরে বেড়েছে। ২০১৮ সালের তুলনায় ২০২২ সালে তিনগুণ বৃদ্ধি পেয়েছে চিতাবাঘের সংখ্যা। এই সংখ্যা প্রায় দাঁড়িয়েছে ২৩৩ এর বেশি। বর্ষার মৌসুমে এই জাতীয় উদ্যান বন্ধ থাকলেও, পর্যটকদের জন্য বর্ষার পরেই খুলে দেওয়া হবে রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান। তারপরেই ভিড় জমাবেন পর্যটকরা।হাতির পিঠে চেপে জঙ্গল দর্শন বা বন্যপ্রাণীর দেখা অভিজ্ঞতা অনন্য। প্রকাশ করা  এই ভিডিও দেখে অনেক নেটিজেনরা একাধিক মন্তব্য করেছেন।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা