ইটের গাড়ির হেলপার পথ দুর্ঘটনায় মারা গেলে মৃতদেহ রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেয় চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ইটের গাড়ির হেলপার গাড়ি থেকে পড়ে যেতেই পেছনের গাড়ি পিষে দিল দেহ।স্থানীয় নার্সিং হোম মৃত ঘোষণা করলে মৃতদেহ রাস্তায় ফেলেই চম্পট দিলেন গাড়ির ড্রাইভার।অমানবিক ঘটনাটি ঘটেছে তমলুকে, ভিড় জমিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা।ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার(Tamluk P.S.) শহীদ মাতঙ্গিনী ব্লকের পিতুলসাহা গ্রামে মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো।

স্থানীয় সূত্রে জানা যায় ঐ ব্যক্তির নাম শেখ শফিকুল(Sk.Safikul) বয়স ২২। বাবা শেখ গফুর আলি ।তমলুক থানার ডুমরা গ্রামের বাসিন্দা।এক স্থানীয় বাসিন্দা বলেন ওই ব্যক্তি পিক আপ ভ্যানের হেলপারি করতেন। বিভিন্ন ভাটা থেকে ইট গাড়িতে করে নিয়ে ঘাটাল(Ghatal) পৌঁছে দিতেন। ঘাটাল থেকে বাড়ি ফেরার পথে দেউলিয়া বাজারের কাছাকাছি ওই ব্যক্তি পিক আপ ভ্যান থেকে পড়ে যায়।পরের ইটের গাড়ি ওই ব্যক্তিকে পিষে দেয়। এরপর ওই ব্যক্তিকে গাড়িতে তুলে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে সেখানকার ডাক্তার মৃত ঘোষণা করে,এবং তমলুক হাসপতালে(Tamluk Hospital) নিয়ে যেতে নির্দেশ দেয়।

কিন্তু ইট বহনকারী গাড়ির ড্রাইভাররা ওই মৃতদেহ নিয়ে পিতুলসাহা গ্রামের রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেয়।স্থানীয় লোকেরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বাড়ির লোকও খবর পেয়ে ছুটে আসে পিতুলশাহা গ্রামে। তমলুক থানার পুলিশ এসে মৃত দেহকে ময়না তদন্তের জন্য তমলুক হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। যে ইটের গাড়ির চালক এই ঘটনা ঘটিয়েছে তাকে খুঁজছে পুলিশ।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন