এ’বারে খুদেদের ট্রেন্ডে এগিয়ে কোন পোশাক, শেষ মুহূর্তে শপিংয়ের আগে জেনে নিন বাবা-মায়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  মা আসছেন। চারিদিকে শুধু পুজো পুজো গন্ধ। মাত্র চার দিনের জন্য গোটা বছরের অপেক্ষায় থাকে আট থেকে আশি সকল বয়সের মানুষ। হাতে সময় আর নেই বললেই চলে তাই চলছে জোর কদমে কেনাকাটা। পুজোর এই কটা দিনের সাজ ঘিরে থাকে নানা পরিকল্পনা। ষষ্ঠী থেকে দশমী পোশাকে নজর কাড়া যাবে তা নিয়েও পরিকল্পনা চলে মাসের পর মাস ধরে। সোশ্যাল মিডিয়া-ইউটিউব-গুগল ঘেঁটে বড়োরা গা ভাসান ট্রেন্ডে। শুধু বড়রা কেন এখন ছোটরাও কিছু কম যায় না। বরং বাবা মায়েরা সন্তাদের সাজাতে ট্রেন্ডে গা ভাসান। জেনে নিন এ’বারে পুজোর ফ্যাশনে কচিকাঁচাদের সাজের ধারায় কি কি রয়েছে?

‘কো-অর্ড সেট’

বড়দের মতই চলতি বছরে ছোটদের কাছেও ফ্যাশন তালিকায় জুড়েছে কো-অর্ড সেট। শপিং মল এবং দোকান ছাড়াও হাতিবাগান, গড়িয়াহাট, এসপ্ল্যানেডে গেলেই পাওয়া যাচ্ছে হালকা থেকে রঙ-বেরঙের ‘কো-অর্ড সেট’। সন্তানদের এই পোশাকে সাজিয়ে তুলতে কিনে ফেলুন এই পোশাক।

বার্বির জামা

পুতুল পেলে খুশি হয় না এমন শিশু হাতে গুনেও খুঁজে পাওয়া মুশকিল। তাই ছোটরা যদি প্রিয় পুতুলের পোশাক পায় তা তাদের আনন্দ আর রাখে কে। বর্তমানে ছোট মেয়েদের পুজোর ফ্যাশনে ভীষণ ট্রেন্ডিং বার্বি জামা। রাজকন্যাকে ঠিক পুতুলের মত করেচ পুজোয় সাজিয়ে তুলতে চাইলে অবশ্যই কিনে ফেলুন নানা রঙের বার্বি জামা। আর পুত্রদের জন্য কিনতে পারে তাদের পছন্দের বার্বির সঙ্গী ‘কেন’-এর টি-শার্ট।

ডাংরি

ডাংরি পোশাকে খুদেদের দেখায় বেশ নজরকাড়া। চলতি বছরে নতুন নয়, ফ্যাশনের বাজারে শিশুদের জন্য ডেনিম ডাংরি বরাবরই জনপ্রিয়। চলতি বছরও ডাংরি পোশাক শিশুদের ক্ষেত্রে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে।

‘ছড়া লেখা’ জামা

পুজঅ মাসেই বাবা-মায়ের হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঘোরা। গরম কমাতে পুজোর ফ্যাশনে এবারে বেশ জনপ্রিয় ‘বাঘমামা’, ‘হাট্টিমাটিম টিম’ সহ একাধিক মজার ছড়া লেখা সুতির জামা। দীর্ঘদিন ধরেই শিশুদের পুজোর ফ্যাশন ট্রেন্ডে চলে আসছে বাংলা কবিতা এবং ছড়ার অংশ লেখা জামা।

প্রিন্টেড জামা

এখন ছেলে-মেয়ে নির্বিশেষে প্রিন্টের জামার চাহিদা বেশ। যদি ফুল-ফল পাতা আঁকা জামা হয় তাহলে শিশুদের কাছে তা অন্য আনন্দের। ফ্লাওয়ার প্রিন্টের এবারের পুজোয় কিনতে পারেন সন্তানদের জন্য।

‘সোয়েট-শার্ট’

পুজো শেষেই আসবে শীতকাল। তাই রাতের বেলায় ছোট সন্তানদের নিয়ে বাইরে বের হলে ঠাণ্ডা লাগতে পারে। তাই কিনতে পারেন হালকা ‘সোয়েট-শার্ট’ ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের