দুচোখে চাকরি ফিরে পাওয়ার আশা নিয়ে, এসএসসি পরীক্ষা দিলেন চাকরিহারা দৃষ্টিহীন তুহিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার এসএসসি পরীক্ষা দিলেন চাকরিহারা দৃষ্টিহীন প্রার্থী তুহিনা পারভিন মন্ডল। নতুন করে চাকরি পাওয়ার আশায় বুক বেঁধেছেন তিনি। ২০১৬ সালের শিক্ষক নিয়োগে চাকরি পেয়েছিলেন তিনি। কিন্তু চাকরি বাতিল হয়ে যাওয়ার পর বেশ কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আবার বুকে আশা নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে রবিবার মাথা উঁচু করে পরীক্ষা দিলেন। ২০১৬ সালে তুহিনা পারভিন মন্ডল(Tuhina Parvin Mondal) চাকরি পেয়েছিলেন। চাকরি করতেন কুমরো খালি বিদ্যাপীঠ(Kumra Khali Vidyapith) স্কুলে। ক্যানিংয়ের এই স্কুলে গত কয়েক বছর ধরে তিনিই চাকরি করেছেন। চাকরি বাতিল হয়ে যাওয়ার পর বাড়িতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

কিন্তু এসএসসির (SSC) বিজ্ঞপ্তি ফের জারি হওয়ার পর পরীক্ষার প্রস্তুতি নিয়ে রবিবার ছুটে যান পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা দেন এবং খুব ভালো উত্তর দিয়েছেন এমনটাই জানাচ্ছেন তুহিনা পারভিন মন্ডল। দুটো চোখেই দেখতে পান না তিনি গত দুমাস ধরে মানসিকভাবে লড়াই করে অবশেষে তুহিনা রবিবার পরীক্ষায় বসলেন। আজকে তার এই পরিস্থিতির জন্য তিনি এসএসসি ও রাজ্য সরকারকে দায়ী করেন। কিন্তু তাও বুকে আশা বেঁধে রয়েছেন আবার তিনি চাকরি করার সুযোগ পাবেন।

তুহিনার মতো অনেক চাকরিহারারা রবিবার পরীক্ষা দিলেন নতুনদের সঙ্গে। অনেকেই দাবি করেছেন প্রশ্নপত্র খুব সহজে এসেছে। পরীক্ষা ভালো হয়েছে। এবছর ও এম আর (OMR)সিটের কার্বন কপি নিয়ে পরীক্ষার্থীরা হাসিমুখে ফিরে গেছেন বাড়িতে। নির্বিঘ্নে পরীক্ষা শেষ হওয়ায় এসএসসি কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও নির্বিঘ্নে এসএসসি’র পরীক্ষা সম্পূর্ণ হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন