নন্দীগ্রামে বালি খাদানে তলিয়ে গেল দুই শিশুকন্যা, মৃত্যু ১

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : খেলতে গিয়ে বালি খাদানে তলিয়ে গেল দুই শিশুকন্যা। নন্দীগ্রামে বালি খাদানের পাশে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নন্দীগ্রামের বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। প্রবল বৃষ্টির কারণে বালি খাদানের মধ্যে জল জমে পুকুরের আকার নিয়েছে। কিনেতু সেখানে কোনও রকম ঘেরাও না থাকায় এই বিপদ  ঘটেছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, নন্দীগ্রামের বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জলপাই হলদি নদীর বরাবর একটি বালি খাদান দীর্ঘদিন ধরে চলে আসছে। সেখানে বালি খাদানের মধ্য়েই জল জমে পুকুরের মতো অবস্থা হয়েছে। দুই বোন খেলতে গিয়েছিল বালি খাদানের পাশে। সেখানে পা ধুতে গিয়ে পিছলে ওই জলে পড়ে যায় এক বোন। অন্যজন বোনকে উদ্ধার করতে গেলে সেও খাদানের ওই জলে পড়ে যায়। তাঁদের চিৎকার অনেকে ছুটে আসে। দুজনকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খাদান থেকে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি একবোনকে। নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে গেলে এক বোনের মৃত্যু হয়। দুই শিশুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে জানায়। শিশু মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের দাবি, ওই খাদান ঘিরে দিতে হবে।

তাঁদের অভিযোগ, খোলা খাদানে না ঘিরে দিলে ভবিষ্যতে আরো এই ধরনের ঘটবে। এক শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রশ্ন উঠছে। শিশুরা যখন ওই জায়গায় খেলছিল, কেউ সেই সময় তাদের দেখেছে কিনা।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ