খেলার সময় নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পরে মৃত্যু ১ শিশুর, আহত আরো ২

Share:

নিজস্ব প্রতিনিধি, সামশেরগঞ্জ: খেলার সময় হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পরে মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম আরো দুই শিশু।কয়েকজন শিশু খেলার সময় হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পরে মৃত্যু হয় এক শিশুর। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দুই শিশু। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের(Samsherganj) ডাকবাংলা সংলগ্ন জামিয়ানগর(Jamiyanagar) এলাকায়। পরিবার সূত্রে জানাযায়, মৃত শিশুর নাম তানবীর শেখ(৭)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানে পড়াশুনা করতো। জখম আরো দুই শিশুর নাম আরিফুল শেখ এবং মোস্তাফিজুর রহমান।

সকলের বাড়ি জামিয়ানগর গ্রামে।স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই জামিয়া নগর এলাকায় একটি বাড়ি নির্মাণ করা হচ্ছিল। সেই বাড়িতেই বড় লোহার গেট করা হয়। কিন্তু অভিযোগ সেই গেট কোনরকম ভাবে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছিল। সোমবার সকালে সেখানে খেলা করছিল তিন শিশু। তখনই ঘটে দুর্ঘটনা। খেলা করার সময় হঠাৎ লোহার গেটটি শিশুদের উপর চাপা পরে যায়। স্থানীয়রা তড়িঘড়ি তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তানভীর সেখের। গুরুতর যখন অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে(Baharampur Hospital) রেফার করা হয় মোস্তাফিজুর রহমান এবং আরিফুল শেখকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার(Samsherganj P.S.) পুলিশ।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। সকাল সকাল হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। এভাবে কোনরকম নিরাপত্তা ছাড়াই নির্মীয়মান বাড়িতে রাস্তার পাশে কেন গেট রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযুক্ত বাড়ি মালিক রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন