নেপালে দেখা মাত্র গুলির নির্দেশ, মৃত্যু মিছিল বেড়ে ১৬

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: ফেসবুক-সহ সমাজমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। পুলিশ ও সেনার গুলিতে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত দেড় শতাধিক। বিক্ষোভ নিয়ন্ত্রণে দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছে নেপাল সরকার। পাশাপাশি কাঠমান্ডু-সহ আশেপাশের এলাকায় জারি হয়েছে কার্ফু।

সম্প্রতি নেপাল সরকারের তরফে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স-সহ ২৬টি সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিল তরুণ প্রজন্ম থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশায় জড়িত পেশাজীবীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম। বেলা গড়াতেই স্থানীয় পুলিশ-প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি। ছাত্র-যুবদের একাংশ পুলিশের ব্যারিকেড ভেঙে নেপালের সংসদ ভবনে ঢুক‌ে পড়ে। ভাঙচুর চালানোর পাশাপাশি সংসদ ভবনের বিভিন্ন জায়গায় আগুনও ধরিয়ে দেয়। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে প্রথমে রবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।। পরে শূন্যে গুলি ছোড়ে। তাতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এর পরেই বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে পুলিশ। তাতেই একের পর এক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্তত ১৪ জন চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বিক্ষোভকারীদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় সরকার বিরোধী মিছিল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গায কার্ফু জারি করা হয়েছে। হিংসাকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।  পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসেছে নেপালের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি বিক্ষোভ যাতে আরও হিংসাত্মক চেহারা না নেয়, তার জন্য সেনা মোতায়েনের বিষয়টি নিয়েও নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে