অনবদ্য লড়াই করেও অতিরিক্ত সময়ের গোলে বিদায় নিতে হল বার্সাকে

দুর্দান্ত লড়াই করেও শেষরক্ষা হল না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্দান্ত লড়াই করেও শেষরক্ষা হল না। কোপা দেল রে থেকে বিদায় নিতে হল বার্সেলোনাকে। ১২০ মিনিটের দ্বৈরথে ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নিল কাতালানরা। প্রতিপক্ষ অ্যাটলেটিকো বিলবাওকে কোনও মতেই আটকাতে পারল না জাভি হার্নান্দেজের দল।

হাইভোল্টেজ এই ম্যাচে দু’বার পিছিয়ে পড়েছিল বার্সা। কিন্তু অতিরিক্ত সময়ে আর শেষরক্ষা করতে পারেনি পিকে, দানি আলভেজরা। ম্যাচের ১০৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জিতে নেয় বিলবাও। বক্সের ভেতর উইলিয়ামসের শট আলবার হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। আর স্পটকিক থেকে সহজেই বল জালে জড়িয়ে দেন মুনিয়ান। এই গোল আর পরিশোধ করতে পারেনি বার্সেলোনা।

খেলার শুরুর দ্বিতীয় মিনিটেই মুনিয়ানের গোলে এগিয়ে যায় বিলবাও। ২০ মিনিটের মাথায় ফেরান টোরেসের গোলে সমতা ফেরায় বার্সা। ১-১ গোলেই বিরতিতে যায় দু’পক্ষ। এরপর দ্বিতীয়ার্ধতে কোনও পক্ষই আর গোলের দরজা খুলতে পারছিল না। তবে নির্ধারিত সময়ের মিনিট চারেক আগে মার্টিনেজের গোলে এগিয়ে যায় বিলবাও। তবে সংযুক্তি সময়ে ব্যবধান ২-২ করে দেন বার্সার পেদ্রি। যার ফলে খেলা পৌঁছায় অতিরিক্ত সময়ে। তবে ১০৫ মিনিটে পেনাল্টি থেকে মুনিয়ানের গোল বার্সার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার