নেপালে প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা, ২০ বিক্ষোভকারীর মৃত্যুর দায় নিয়ে ইস্তফা স্বরাষ্ট্রমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: আশঙ্কাই সত্যি হল। সংসদ ভবনের পরে এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে হামলা চালাল বিক্ষোভকারীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) দামাকে অবস্থিত ওলির পৈতৃক ভিটেতে চড়াও হয় প্রদর্শনকারীরা। যদিও হামলায় কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। অন্যদিকে রাজধানী কাঠমান্ডুতে পুলিশ তথা নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ বিক্ষোভকারীর মৃত্যুর দায় কাঁধে নিয়ে ইস্তফা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। মন্ত্রিসভার বৈঠকে তিনি ইস্তফাপত্র পেশ করেছেন।

ফেসবুক-সহ সমাজমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ছাত্র-যুবদের বিক্ষোভে এদিন অগ্নিগর্ভের চেহারা নেয় নেপালের রাজধানী কাঠমান্ডু। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত ২৫০-র বেশি। বিক্ষোভ নিয়ন্ত্রণে দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছে নেপাল সরকার। পাশাপাশি কাঠমান্ডু-সহ আশেপাশের এলাকায় জারি হয়েছে কার্ফু, মোতায়েন করা হয়েছে সেনা। বিক্ষোভকারীরা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় মুড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়ি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদর দফতর।

সম্প্রতি নেপাল সরকারের তরফে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স-সহ ২৬টি সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিল তরুণ প্রজন্ম থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশায় জড়িত পেশাজীবীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম। বেলা গড়াতেই স্থানীয় পুলিশ-প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি। ছাত্র-যুবদের একাংশ পুলিশের ব্যারিকেড ভেঙে নেপালের সংসদ ভবনে ঢুক‌ে পড়ে। ভাঙচুর চালানোর পাশাপাশি সংসদ ভবনের বিভিন্ন জায়গায় আগুনও ধরিয়ে দেয়। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে প্রথমে রবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।। পরে শূন্যে গুলি ছোড়ে। তাতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এর পরেই বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে পুলিশ। তাতেই একের পর এক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্তত ২০ জন চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বিক্ষোভকারীদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় সরকার বিরোধী মিছিল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গায কার্ফু জারি করা হয়েছে। হিংসাকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।  পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসেছে নেপালের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি বিক্ষোভ যাতে আরও হিংসাত্মক চেহারা না নেয়, তার জন্য সেনা মোতায়েনের বিষয়টি নিয়েও নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।

প্রথমে কাঠমান্ডুর বানেশ্বর এলাকার কিছু অংশে কারফিউ জারি করা হয়েছিল। পরে প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাস, মহারাজগঞ্জ, ভাইস প্রেসিডেন্টের বাসভবন লায়নচাওর, সিংহ দরবারের চারপাশ, প্রধানমন্ত্রীর বাসভবন বলুয়াটার এবং আশপাশ এলাকায় কারফিউ জারি করা হয়।  কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা (চিফ ডিস্ট্রিক্ট অফিসার) ছবিলাল রিজালের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর