কালিয়াচকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, ধৃত ২ পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক: ফের মালদায় বিপুল অংকের জালনোট উদ্ধার। এবার পাঁচ লক্ষ টাকার জালনোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার(Kaliyachak P.S.)গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। পাঁচ লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার করল দুই পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই পাচারকারীর মধ্যে একজনের নাম মজিবুর সেখ এবং অপরজনের নাম সুকমান সেখ। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায়। এদিন তারা কালিয়াচকের মোজমপুর ব্রীজ সংলগ্ন শাহবাজপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকা জালনোট।

যার সমস্তটাই পাঁচশো টাকার নোট। ধৃতরা বিপুল অংকের জালনোয় কোথায় পেল? কোথায় পাচার করতে যাচ্ছিল? এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে(Malda Court)। অপরদিকে,হাঁসের বাচ্চা কিনতে এসে জাল নোট দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। সোমবার বিকেল প্রায় তিনটে নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বৃহৎ আটমাইল হাটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক হাঁস বিক্রেতা রবিউল আলমের দোকান থেকে ৮২০০ টাকার হাঁসের বাচ্চা কিনতে আসে। টাকা দেওয়ার সময় সে বিক্রেতার হাতে দেয় ১৬টি ৫০০ টাকার নোট। নোট দেখে বিক্রেতার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই তাকে হাতেনাতে ধরে হাট কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

ঘটনার জেরে বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাট কর্তৃপক্ষ প্রফুল্ল সরকার জানান, ধৃত যুবকের কাছ থেকে প্রায় ৮ থেকে ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। জানা গেছে, তার বাড়ি মালদার কালিয়াচক এলাকায়।এখন প্রশ্ন উঠছে, এত জাল নোট যুবকের কাছে এলো কোথা থেকে এবং এর নেপথ্যে আরও বড় কোনও চক্র রয়েছে কি না। আটমাইল হাটে এই প্রথম জাল নোট দিয়ে সামগ্রী কেনার ঘটনা ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। অনেকেই বলছেন, ধরা না পড়লে সাধারণ মানুষ মারাত্মকভাবে ঠকতেন।পুলিশ পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়