গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক দিন ধরে চড়া রোদ উঠেছে বঙ্গের আকাশে। সাময়িক বৃষ্টি উধাও হয়েছে। বেলা বাড়তেই সূর্যের তেজ বাড়ছে। সোমবার গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) কিছুটা স্বস্তির পূর্বাভাস দিল।মৌসুমী অক্ষরেখা দূর্বল হয়ে গেছে দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বেড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কম থাকবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবারের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের(South bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে।

যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে গরম বাড়বে। কলকাতাতে (Kolkata)ফের হলুদ সর্তকতা জারি হয়েছে।বুধ থেকে বৃহস্পতি কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় শুরু হবে ঝড়-বৃষ্টি।উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন উধাও হয়ে যায় বৃষ্টি। বেলা বাড়তেই রোদের তেজ বাড়তে শুরু করে। অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়। কিন্তু ফের চলতি সপ্তাহে শুরু হতে চলেছে বৃষ্টির ব্যাটিং।

পুজোর আগে সুখবর কোন শোনাতে পারছে না আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে(South Bengal)। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এইসব জেলায় বৃষ্টিপাত শুরু হবে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে। বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি শুরু হবে। কলকাতায় হলুদ সর্তকতা জারি হয়েছে মঙ্গল ও বুধবারের জন্য।

বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় – বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি না হলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আগামী সপ্তাহে স্থলভাগে ঢুকছে। সেই কারণেই বৃষ্টির পরিবেশ তৈরি হবে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩° বেশি। শনিবার শহরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮° বেশি ছিল।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন