ক্রিকেটে ম্যাচ গড়াপেটা করা অপরাধ নয়! জানাল আদালত

ম্যাচ গড়াপেটা, যা নিয়ে অতীতে বহুবারই উত্তাল হয়েছে ক্রিকেট বিশ্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচ গড়াপেটা, যা নিয়ে অতীতে বহুবারই উত্তাল হয়েছে ক্রিকেট বিশ্ব। এই অপরাধমূলক কাজটির জন্য শেষ হয়ে গিয়েছে বহু খেলোয়াড়ের কেরিয়ার। আর সেই ম্যাচ গড়াপেটা নাকি এখন আর অপরাধের মধ্যে পড়ে না! তাই এটার জন্য কোনওরকম এফআইআরও করা যাবে না! এমনটাই রায় দিল কর্নাটক হাই কোর্ট।

যা রীতিমতো অবাক করেছে গোটা দেশকে। ২০১৯ সালে গড়াপেটার অভিযোগে অভিযুক্ত  হয়েছিলেন কর্নাটক প্রিমিয়ার লিগের চার ক্রিকেটার। সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি জানান, ‘কোনও ম্যাচ গড়াপেটার অর্থ সততা, বিশৃঙ্খলা, দুর্নীতি হতে পারে। তার জন্য যাবতীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। কিন্তু ভারতীয় দণ্ডবিধির ৪২০ নম্বর ধারা অনুযায়ী ম্যাচ গড়াপেটার ক্ষেত্রে এফআইআর দায়ের করা যাবে না’। 

অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, ‘ক্রিকেট প্রেমীরা টাকা খরচ করেই টিকিট কেটে মাঠে খেলা দেখতে যান। তাই যেহেতু এখানে টাকা জড়িত আছে, সেক্ষেত্রে ৪২০ ধারা কার্যকর করা হোক’।  কিন্তু বিচারপতি সেটা খারিজ করে দিয়ে বলেন, ‘দর্শকরা নিজেদের ইচ্ছেতেই টিকিট কেটে খেলা দেখতে আসছেন। সেক্ষেত্রে প্ররোচনার কোনও ব্যাপারই নেই’। পাশাপাশি আদালত জানায়, শুধুমাত্র ৪২০ ধারাই নয়, এক্ষেত্রে ১২০বি ধারাও প্রয়োগ করা যাবে না।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার