বাড়ছে এশিয়া কাপের পুরস্কারমূল্য, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে ভারত?

Share:

নিজস্ব প্রতিনিধি : মহিলাদের একদিনের বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের পুরস্কারমূল্য বৃদ্ধি পেয়েছে। এশিয়া কাপে যারা চ্যাম্পিয়ন হবে তাদের এবং রানার্স স্থান অধিকার করবে, তাদের পুরস্কারমূল্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা না করা হলেও পুরস্কারমূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

এশিয়া কাপ জিতে ২০২৩ সালে ভারত পেয়েছিল ১ কোটি ২৫ লক্ষ। এবার চ্যাম্পিয়ন হলে ভারত পাবে দুই কোটি ৬০ লক্ষ টাকা। পাশাপাশি যারা রানার্স হবেন, তারা ১ কোটি ৩০ লক্ষ টাকা পাবেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লক্ষ ৫০ হাজার টাকা। মঙ্গলবার রাতে শুরু হতে চলেছে এশিয়া কাপের এই প্রতিযোগিতা। খেলা শুরুর আগে বা খেলা চলাকালীন পুরস্কার মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বুধবার আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রথম খেলতে নামবে ভারত। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। ২৮ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল।

চলতি বছর এই এশিয়া কাপ খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আয়োজক দেশ ভারত। দুবাই এবং আবুধাবির মাঠে এই সকল খেলা গুলি হবে। দুই ভাগে মোট আটটি দল এতে অংশ নিচ্ছে। গ্রুপ এ তে রয়েছে ভারত পাকিস্তান ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি তে রয়েছে বাংলাদেশ শ্রীলংকা আফগানিস্তান ও হংকং। মঙ্গলবার রাত আটটায় উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে খেলা। এই দিন আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে হংকং। এই খেলা দিয়েই শুরু হবে এশিয়া কাপ।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ