‘আমায় বিষ দিন, খেয়ে মরি’, বিচারকের কাছে করুণ আর্তি কন্নড় অভিনেতা দর্শনের’

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্ণাটকের রেণুকাস্বামী হত্যা মামলা আবারও শিরোনামে। কর্ণাটকের হাইপ্রোফাইল হত্যাকাণ্ড এটি। এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন দক্ষিণী অভিনেতা দর্শন। এবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছিল তাঁকে। সেখানেই তিনি বিচারকের কাছে মৃত্যুর আর্তি জানিয়েছেন কন্নড় অভিনেতা।

মঙ্গলবার তিনি জানিয়েছেন, তাঁকে বিষ দেওয়া হোক। বিষ খেয়ে মরতে চান। তিনি বলেছেন, কোনও অবস্থাতেই জেলে থাকতে চান না তিনি। এখানে তার অবস্থা খুবই খারাপ। এমন জীবনযাপনের চেয়ে বিষ খাওয়া ভাল। দর্শনকে ৬৪তম সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টে (সিসিএইচ) হাজির করানো হয়েছিল। জেলের অবস্থা এতটাই খারাপ সেখানে সূর্যের আলো পৌঁছয় না।তাঁর হাতে ছত্রাক হয়ে গিয়েছে। জামাকাপড়ে দুর্গন্ধ হয়ে গিয়েছে। চারদিকে শুধুই অন্ধকার। তাঁর কথা শুনে হতবাক হয়ে গিয়েছেন অনেকে।

অভিনেতার এই কথা শুনে বিচারক জানিয়েছেন, এটা সম্ভব নয়। আদালত এই ধরনের দাবিকে কখনও মেনে নেয় না। এদিন বিচারক অন্যান্য অভিযুক্তদের মামলাও শুনেছেন। ১৩ এবং ১৪ নম্বর অভিযুক্তের খালাসের আবেদন বিবেচনা করা হয়েছে। এই মামলায় অভিযোগ গঠনের তারিখ ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দর্শনের আবেদনের শুনানিও স্থগিত করা হয়েছে। জেলের মধ্যে বিছানা ও গদির দাবি করেছিলেন। ২০২৪ সালে একবার তাঁকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এমন আশঙ্কায় চলতি বছরের ১৪ অগস্ট সুপ্রিমকোর্ট তাঁরা জামিন খারিজ করে। আদালত জানিয়েছে, বিশেষ কোনও সুযোগ সুবিধা তিনি পাবেন না। এরপরেই তাঁকে আবার গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দর্শনের সহযোগীকে অশ্লীল মন্তব্য করেছিলেন রেণুকাস্বামী। সেই কারণেই তাঁকে অপহরণ করা হয়েছিল।এরপরেই বেঙ্গালুরুতে খুন হয়ে যান রেণুকাস্বামীকে। দেহ নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ তদন্ত শুরু করলে অভিযুক্তরা থানায় আত্মসমর্পণ করে। পরে নাম জড়ায় দর্শন,  তাঁর বান্ধবী পবিত্র গৌড়ার।

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই