আমতা হাসপাতাল থেকে ১১ দিনের সদ্যোজাত শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,আমতা: হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে উত্তাল হয়ে উঠল হাওড়ার আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল। মাত্র ১১ দিনের একটি সদ্যোজাত শিশুকে(New Born Baby) হাসপাতাল থেকে এক মহিলার চুরি করে নিয়ে পালায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই হাসপাতাল চত্বরে। শিশুটির মা সহ ও তার পরিবার এবং সাধারণ মানুষ তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যে মহিলা বাচ্চাটিকে হাসপাতাল থেকে নিয়ে পালিয়েছে তাকে খোঁজা হচ্ছে।হাওড়ায় আমতা হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় শিশুটিকে ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হল পুলিশ।

আমতার মিলকি চক এলাকা থেকে চুরি যাওয়া সদ্যোজাত শিশুটিকে পুলিশ উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। এই ঘটনায় পিঙ্কি বাগ নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, বুধবার সকালে হাওড়ার আমতা থানা এলাকার চন্দ্রপুর(Chandrapur) ধাড়াপাড়া মেয়ে মন্দিরা বাগ(Mandira Bag) শৌচালয় থেকে ফেরার পথে দেখে তার এগারো দিনের বাচ্চা বেডে নেই।

এরপর কয়েক জনকে জিজ্ঞাসা করে জানা যায় এক মহিলা ওই বাচ্চাটিকে নিয়ে চলে গেছে। এরপরই মন্দিরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং বাড়িতে খবরটা জানায়। শুরু হয় তোলপাড়। হাসপাতালে বিক্ষোভ দেখায় মন্দিরার বাপের বাড়ির লোকজন। প্রসঙ্গত শনিবার দিন ১১ দিনের ওই বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে আমতা হাসপাতালে(Amta Hospital) ভর্তি করে তার বাবার বাড়ির লোকজন। এখনো পর্যন্ত ওই সদ্যোজাত শিশুটির কোন হদিস পাওয়া যায়নি। এই নিয়ে হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

হাসপাতালে সিসি ক্যামেরা (CC Camera) সক্রিয় নেই এই অভিযোগ উঠেছে। হাসপাতালে নিরাপত্তারক্ষিরা কোথায় ছিল তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পুলিশ হাসপাতালের বাইরে বিভিন্ন এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। হাসপাতাল থেকে শিশু চুরি চক্রের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ফের চিন্তিত হাওড়া পুলিশ।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা