কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনে দেশরাজকে নিয়ে ঘটনার পুনঃর্নির্মাণ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: নদিয়া জেলার কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনে মঙ্গলবার ঘটনার পুনঃর্নির্মাণ করল পুলিশ। অভিযুক্ত দেশরাজকে(Deshraj) সঙ্গে নিয়ে নিহত ছাত্রীর বাড়িতে তদন্তকারীরা যান। সেখানে সে কিভাবে বাড়িতে ঢুকে ছিল, পাশাপাশি সরাসরি উপরের ঘরে গিয়ে কিভাবে ছাত্রীকে গুলি করে খুন করে সেই ঘটনার পুনঃনির্মাণ করে দেখতে চায় পুলিশ। এছাড়াও এই ঘটনায় সোমবার দুপুরে দেশরাজকে সঙ্গে নিয়ে কাঁচড়াপাড়ার(Kachrapara) বাড়িতে যায় পুলিশ। সেখানে তাঁদের ভাড়াবাড়িতে তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ ও পেনড্রাইভ। বাজেয়াপ্ত ল্যাপটপ থেকে খুনের ঘটনার কোন তথ্য পাওয়া যায় কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

কোথায় বসে, কী ভাবে খুনের ছক তৈরি কষেছিল দেশরাজ, সে ব্যাপারেও তাঁকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার পাশাপাশি কোথা থেকে এলো অস্ত্র সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঈশিতা(Ishita) খুনের ঘটনার পর পর তাকে পালাতে এবং গা ঢাকা দিতে সহযোগিতা করায় তার মামা ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের আগে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো এবং খুনের আগে এই ঘটনায় কেউ সহযোগিতা করেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে । মঙ্গলবার দীর্ঘক্ষণ নিহত ছাত্রীর বাড়িতে দেশরাজকে সঙ্গে নিয়ে তদন্ত চালায় পুলিশ।

নিহত ছাত্রীর মা তার ছেলেকে স্কুলের থেকে আনতে যাওয়ার সময় সে খুন করার পর কোথায় লুকিয়ে ছিল এবং কিভাবে নিহত ছাত্রীর মায়ের সাথে তার মুখোমুখি হয়েছিল এবং তখন সে কিভাবে তাকে গুলি করতে গেছিল সবটাই পুন: নির্মাণ করে পুলিশ। তারপর দেশ রাজ নিজের আগ্নেয় শ্রুতি লক হয়ে গেলে কিভাবে পালিয়ে গিয়েছিল সেটাও তাকে পুন: নির্মাণ করতে বলে পুলিশ। সেদিন এই পুন: নির্মাণ করার সময় উপস্থিত ছিলেন নিহত ছাত্রীর পরিবারের পক্ষের আইনজীবী।

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি