লজ্জা! রাজাকার উপাচার্যের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করল পাকিস্তানপন্থীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাসিনার সরকারের পতনের পর থেকেই ডামাডোল চলছে বাংলাদেশে। এবার রাজাকার উপাচার্যের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করল পাকিস্তানপন্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিরাট ব্যবধানে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম জয়লাভ করেছেন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪ হাজার ৪২ ভোট পেয়ে।

নির্বাচনের পর নানা আচালচনা-চর্চার পর বুধবার আবু সাদিক কায়েমকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেছে। আবু সাদিক কায়েময়ের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। আরও এক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ২ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন। পাশাপাশি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ১১টি ভোট পেয়েছেন । আবিদুল এবং উমামা ফাতেমা এই ফলাফলকে প্রত্যাখ্যান করে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন।

মঙ্গলবার রাত ২টোর দিকে ছাত্রনির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়। সাদিক কায়েম জগন্নাথ হল ব্যতীত সব হলেই বড় ব্যবধানে জয় পান। জগন্নাথ হলে তিনি মাত্র ১০টি ভোট পান। সেখানে আবিদুল ইসলাম খান ১ হাজার ২৭৬ ভোট পান। ডাকসুর ভোটগ্রাহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। ডাকসুতে ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। ১ হাজার ৩৫ জন লড়াইয়ে নামেন। ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, বিজয়ী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রাক্তন সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। সাদিক কায়েম নির্বাচনের আগে প্রশাসনের বিরুদ্ধে ছাত্রদলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের