কোভিড চিকিৎসার বিল দেখে ‘জ্ঞান’ হারালেন দম্পতি

সোশ্য়াল মিডিয়ায় শুরু হয়েছে টিপ্পনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড চিকিৎসার বিল দেখে দম্পতির দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার উপক্রম হয়েছিল মার্কিন এক দম্পতির। স্ট্রোক হয়নি এই যা। কারণ তাদের হাতে যে বিল ধরানো হয়েছিল তা যে কোনও ব্যক্তির অসুস্থ হওয়ার পক্ষে যথেষ্ট। পরীক্ষার খরচ ৫৪ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় ৪০ লক্ষ টাকা। (সঙ্গে দেওয়া হল ছবি)।

শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই ঘটনা। কী হয়েছিল?

আমেরিকার ডালাসের বাসিন্দা ট্র্যাভিস ওয়ার্নার। কোভিড পরীক্ষার জন্য  দম্পতিকে নিয়ে  গিয়েছিলেন একটি প্যাথোলজি ল্যাবে। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির নিশ্বাস ফেলেন দম্পতি। কিন্তু পরে খরচ খরচার হিসেব তাদের হাতে ধরিয়ে দেওয়া হল তা দেখে প্রাণ যায় যায় দশা। খরচ ৫৪ হাজার ডলার।

শুরু হয় হৈচৈ। প্যাথলজি ল্যাবের কাছে জানতে চান, কী করে এত টাকার বিল হল।  ল্য়াবের তরফ থেকে বলা হয়, বিল তৈরি করার সময় কিছু একটা গোলমাল হয়েছে। চিন্তা করার কোনও কারণ নেই। ঠিক অবশ্য পরে হয়েছিল। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ওই বিল। তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুরু হয় টিপ্পনি।

কেউ লিখেছেন আমেরকির স্বাস্থ্য ব্যবস্থা কেমন, তা এই বিলের চেহারা দেখলেই বোঝা যাবে। ২৯ সেপ্টেম্বর ওই দম্পতি তাদের বিল সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট শেয়ার হয়েছে ১.৯ লক্ষ।

অনেকে অবার প্রশ্ন করেছেন। এক নেটিজেনের প্রশ্ন, আমার গালে একটি আঁচিল হয়েছে। সেটা অপারেশন করতে গেলে কত টাকা লাগবে জানালে ভালো হয়। কেউ আবার লিখেছেন, আচ্ছা আমার একটি ফোঁড়া হয়েছে। সেটা অপারেশন করতে হবে। বিল কত হবে জানালে ভালো হয়।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার