মুম্বইয়ের বুকে বিলাসবহুল রেস্তোরাঁ খুলছেন সঞ্জয় দত্ত, তবে কী অভিনয় ছাড়ছেন?

গতকাল ইনস্টাগ্রামে মুম্বইয়ের জনবহুল বিকেসিতে অবস্থিত তাঁর আসন্ন রেস্তোরাঁ সোলেয়ারের স্টাইলিশ টিজার ভিডিও শেয়ার করে ভক্তদের সুখবরটি দিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সঞ্জয় দত্তের কথা ভাবলে, প্রথমেই মাথায় আসে তাঁর আইকনিক সংলাপ, ব্লকবাস্টার সিনেমা এবং তাঁর প্রেমকাহিনী। কিন্তু এবার সম্পূর্ণ নতুন এক জগতে পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা। কী ভাবছেন তো, তিনি আবার অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন নাকি? না না একেবারেই নয়! এবার তিনি আতিথেয়তা করার সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বইতে বিলাসবহুল রেস্তোরাঁ খুলছেন অভিনেতা। হ্যাঁ, এবার ব্যবসায়ী হওয়ার দিকে মনোনিবেশ দিলেন সঞ্জয় দত্ত। মুম্বইয়ের ভোজনরসিকদের জন্যে সুখবর! গতকাল ইনস্টাগ্রামে মুম্বইয়ের জনবহুল বিকেসিতে অবস্থিত তাঁর আসন্ন রেস্তোরাঁ সোলেয়ারের স্টাইলিশ টিজার ভিডিও শেয়ার করে ভক্তদের সুখবরটি দিলেন অভিনেতা।

যেখানে তিনি লিখেছেন, “আমি সারা বিশ্বজুড়ে খেয়েছি, এখন এটি আমার পালা। অনেকের মধ্যে প্রথম! @solaire_mumbai-তে আপনাকে স্বাগতম।” ভিডিওর ঝলকে দেখা যাচ্ছে, নরম সোনালী আলো, বিলাসবহুল অভ্যন্তরীণ সজ্জা, মনোরম বসার জায়গা। যা তাৎক্ষণিকভাবে চমৎকার খাবারের অনুভূতি জাগিয়ে তুলেছে। তবে সোলেয়ারে কেবল খাবার নয়, মনোরম পরিবেশে বসে খাবারই অনুভূতি দেবে। যদিও এখনও এটির অনেক বিবরণ শেয়ার করা হয় নি।

 

 

View this post on Instagram

 

A post shared by Solaire (@solaire_mumbai)

তবে সোলেয়ারের অফিসিয়াল হ্যান্ডেল অনুসারে, এখানে এশিয়ান, ভূমধ্যসাগরীয়, ভারতীয় এবং চিনা খাবারের বিস্তৃত পরিসর থাকবে। প্রতিটি খাবারে সুস্বাদু স্বাদ থাকবে। যারা ভালো পানীয় পছন্দ করেন তাদের জন্য, রেস্তোরাঁটি পরিপূরক হবে। এই রেস্তোরাঁটি গ্র্যান্ড হায়াত, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) খোলা হবে। কারণ এই এলাকাটি মুম্বইয়ের উচ্চমানের খাবারের অন্যতম জনপ্রিয় স্থান। তবে অভিনেতা তাঁর রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ এখনও নিশ্চিত করেন নি। তবে শুধুমাত্র সঞ্জয় দত্ত নয়, মুম্বইয়ের বুকে শিল্পা শেট্টি, মালাইকা অরোরা, বিরাট কোহলির মতো একাধিক বিশ্বখ্যাত তারকার রেস্তোরাঁ রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের