অশান্ত নেপাল,হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীদের সব অর্ডার বাতিল, পুজোর আগে চরম লোকসান

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হিমালয়ের দেশ আগুনে জ্বলছে। গত তিনদিন ধরে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি। এর দরুন শিলিগুড়ির পানি ট্যাংকি, পশুপতি নগর সীমান্ত সিল করে দিয়েছে ভারতীয় সেনা। এর ফলে বন্ধ হয়ে রয়েছে গত তিন দিন ধরে আমদানি রপ্তানি যাবতীয় ব্যবসা। আর এতে চিন্তার ভাঁজ হাওড়ার(Howrah) রঙিন মাছ ব্যবসায়ীদের কপালে। নেপালের রাজনৈতিক অশান্তির কারণে সমস্ত অর্ডার বাতিল করে দেওয়া হয়েছে। মাথায় হাত পড়েছে হাওড়ার রঙিন মাছ(Colour Fish) ব্যবসায়ীদের। পুজোর আগে এক বড় ধাক্কা হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীদের কাছে। সমস্ত অর্ডার বাতিল করেছেন নেপালের এজেন্টরা। এর ফলে পুজোর মুখে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে সম্মুখীন হয়েছেন রঙিন মাছের ব্যবসায়ীরা।

শীতকাল বাদে সারা বছর হাওড়ায় মাছ ব্যবসায়ীরা রঙিন মাছ নেপালের কাঠমন্ডুতে(Kathmandu) পাঠিয়ে থাকেন। প্লাস্টিকের প্যাকেটে অক্সিজেন(Oxygen) ভরে রঙিন মাছ প্যাকেজিং করে ট্রেনে অথবা বিমানে পাঠানো হয় সেখানে। করো না কাল অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সেখানে ব্যবসা ভালোই জমে উঠেছিল। কিন্তু গত তিনদিন ধরে নেপালের এই পরিস্থিতি রঙিন মাছের সমস্ত অর্ডার কে বাতিল করে দিয়েছে। গোল্ড ফিস ,এঞ্জেল, অস্কার, মলি ,গাপ্পি সহ রকমারি মাছ নেপালে যায়। সমস্ত অর্ডার বাতিল হওয়ায় এইসব মাচ আপাতত হাওড়ার চৌবাচ্চা গুলিতে রাখতে হচ্ছে খাবার আর ওষুধ দিয়ে। এর ফলে একদিকে যেমন খরচ বাড়ছে তেমনি দ্রুত মাছ বিক্রি করতে না পারলে সব টাকা লোকশান হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এক মাছ ব্যবসায়ী জানান তিন দিন ইন্টারনেট বন্ধ থাকায় সে দেশে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বুধবার সকালে তাদের সাথে কথা হয়েছে। সব এজেন্ট রাই আপাতত মাছ পাঠাতে বারণ করেছেন। পরিস্থিতি এখনই স্বাভাবিক হবে না বোঝাই যাচ্ছে। ফলে পূজোর আগে বড় ধাক্কা রঙিন মাছ ব্যবসায়ীদের কাছে। প্রতিবছর অক্টোবর পর্যন্ত রঙিন মাছ রপ্তানি করা যায়। তারপর শীত বাড়লে তখন মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার পুজোর আগে যেভাবে ধাক্কা এল তাতে পুজোর মুখে মাথায় হাত রঙিন মাছ ব্যবসায়ীদের। চরম লোকসানের সম্মুখীন হাওড়ার এই রঙিন মাছ ব্যবসায়ীরা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং