বিশ্বকাপে টিকিটের দাম কমাতে ফিফাকে অনুরোধ ‘ট্রাম্প শত্রু’ মামদানির

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। আর বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। আয়োজক দেশগুলির মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রে টিকিট বিক্রি শুরু হতেই না হতেই প্রবল সমালোচনা শুরু হয়েছে। কারণ, ফিফার ঘোষিত টিকিটমূল্য সাধারণ দর্শকের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই প্রেক্ষাপটেই নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সরব হয়েছেন টিকিটের মূল্য কাঠামো নিয়ে।

ডেমোক্র্যাট নেতার মতে, ফিফার বর্তমান নীতি মূলত ধনী এবং সুবিধাভোগীদের জন্য। টিকিটের দাম এতটাই চড়া যে শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষ মাঠে বসে বিশ্বকাপ উপভোগ করার স্বপ্ন থেকে বঞ্চিত হবেন। তাঁর কথায় ‘ফুটবল সবার খেলা, কিন্তু এই মূল্য নীতির কারণে তা ধীরে ধীরে বিশেষ সুবিধাপ্রাপ্তদের একচেটিয়া বিনোদনে পরিণত হচ্ছে।’

তিনি দাবি জানিয়েছেন, ‘ নিউইয়র্কে বসবাসকারী মানুষদের এই টুর্নামেন্টের সঙ্গে সরাসরি যুক্ত করার জন্য টিকিটের অন্তত ১৫ শতাংশ তাদের জন্য সংরক্ষণ করতে হবে। এতে স্থানীয় জনগণ শুধু ম্যাচ দেখার সুযোগই পাবেন না, বরং বিশ্বকাপকে ঘিরে সৃষ্ট উৎসবের প্রকৃত অংশীদার হবেন।’ সমালোচকদের দাবি, গ্রুপ পর্বের একটি সাধারণ ম্যাচের টিকিটই প্রায় ৬০ ডলার (ভারতীয় টাকায় প্রায় ৫ হাজার ৩০০ টাকা) থেকে শুরু হচ্ছে, আর ফাইনালের টিকিট পৌঁছে যাচ্ছে প্রায় ৬,৭৩০ ডলারে (ভারতীয় টাকায় প্রায় ৫ লাখ ৯৬ হাজার টাকা)। ফলে অনেক ফুটবলপ্রেমীর কাছে খেলা দেখা স্বপ্নের মতোই রয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে মামদানির উদ্যোগ বড় তাৎপর্য বহন করছে। তাঁর বক্তব্য স্পষ্ট—“বিশ্বকাপ যদি সত্যিই বৈশ্বিক উৎসব হয়, তবে এর দরজা ধনীদের জন্য নয়, সবার জন্যই উন্মুক্ত রাখতে হবে”।

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়