পিতৃপক্ষে এই তিন গাছের কাছে প্রদীপ জ্বালালে মেলে পূর্বপুরুষের আশীর্বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর পিতৃপক্ষ ৭ সেপ্টেম্বর শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর মহালয়া দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। সমাপ্তি ঘটবে পিতৃপক্ষের। তাই হিন্দু ধর্মে এই তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। পিতৃপক্ষের সময় মানুষ পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান, তর্পণ, শ্রাদ্ধানুষ্ঠান করে। বিশ্বাস করা হয় এটি করার মাধ্যমে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং পরিবারের উপর সর্বদা তাঁদের আশীর্বাদ বজায় থাকে।। ধর্মীয় বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের সময় নির্দিষ্ট কিছু গাছের নিচে প্রদীপ জালানো অত্যন্ত শুভ। এই সকল গাছের নীচে দীপ জ্বালালে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয় এবং পিতৃ দোষ থেকে মুক্তি মেলে।

সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে

বিশ্বাস অনুসারে পিতৃপক্ষে অশ্বত্থ গাছের তলায় পূর্ব পুরুষরা বাস করেন। তাই এই সময় যদি এই গাছের পুজো করা যায় তাহলে তা অত্যন্ত শুভ হয়। পিতৃপক্ষে প্রত্যেকদিন অশ্বত্থ গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান। তার মধ্যে দিন কিছু কালো তিল। বিশ্বাস করা হয়, এতে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি ঘটে এবং পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে।

নেতিবাচক শক্তি চলে যাবে

সনাতন ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। পিতৃপক্ষের সময় প্রতিদিন তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এটি করলে পরিবারের মধ্যে ইতিবাচকতা বজায় থাকে এবং পিতৃ দোষের প্রভাব কমে যায়। সেই সঙ্গে পরিবারের সদস্যদের জন্য উন্নতির দ্বার মুক্ত হয়।

পিতৃদোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন

ধর্মীয় বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের সময় সন্ধ্যাবেলা শমী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শমি গাছ শনিদেবের অত্যন্ত প্রিয়। এর পুজো করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ হয়। বিশ্বাস করা হয় যে, পিতৃপক্ষের সময় প্রতিদিন শমী গাছের কাছে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষরা খুশি হন এবং মানুষ পিতৃ দোষ থেকে মুক্তি পান।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ