BCCI প্রেসিডেন্ট পদে লড়ছেন শচিন তেন্ডুলকর! কী জানালেন মাস্টার ব্লাস্টার?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্বময় কর্তার পদ থেকে সরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার রজার বিন্নি। তাঁর জায়গায় কে বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে বসবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে। পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লার পাশাপাশি শোনা যাচ্ছে মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের নাম-ও। প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে কিংবদন্তি ক্রিকেটার ক্রিকেট প্রশাসনে আসতে পারেন বলে গুঞ্জন চলছে। তবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ বিষয়ে নীরবতা ভেঙেছেন শচিন তেন্ডুলকর। নীরবতা ভেঙে কী বলেছেন তিনি?

এদিন শচিনের সংস্থা  এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে শচিন তেন্ডুলকরের নাম বিবেচনা করা বা মনোনীত করার বিষয়ে কিছু প্রতিবেদন এবং গুজব আমাদের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এমন কিছু ঘটেনি। না শচিনকে কেউ এ বিষয়ে কোনও প্রস্তাব দিয়েছেন, না প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার নিজে সভাপতি হওয়ার জন্য লড়াইয়ে নামতে চান।’

উল্লেখ্য আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সভা। ওই সভাতেই পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে। বার্ষিক সভায় কারা প্রতিনিধিত্ব করবেন তার তালিকা আগামিকাল শুক্রবারের (১২ সেপ্টেম্বর) মধ্যেই পাঠানোর জন্য অনুমোদিত রাজ্য ও ক্রীড়া সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বোর্ডের বর্তমান সচিব দেবজি‍ৎ শইকিয়া, যুগ্মসচিব রোহন গাউনস দেশাই ও কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটি নিজেদের পদেই থেকে যেতে পারেন। তবে সহ সভাপতি এবং সভাপতি পদে কে আসেন সে দিকেই নজর সবার।

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে