বৃহন্নলার বুকে হাত দিয়ে যৌন হেনস্থা, থানা ঘেরাও করে অভিযুক্ত ভিলেজ পুলিশের শাস্তির দাবি

এছাড়াও প্রতিদিন প্রতিনিয়ত রাজ্য জুড়ে ধর্ষণের ঘটনা ঘটছে। এবার একজন বৃহন্নলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের তো নেই, এখন বৃহন্নলাদেরও সুরক্ষা নেই রাজ্যে! একের পর এক স্লীলতাহানি, ধর্ষণের খবর রাজ্যজুড়ে ছেয়ে গিয়েছে। এত মামলা মোকদ্দমা করেও মেয়েরা সুরক্ষিত নয়। গোটা দেশজুড়ে ধর্ষণের ঘটনা লাগামছাড়াভাবে বেড়েছে। গতবছর আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের পর উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। জায়গায় জায়গায় প্রতিবাদী মিছিল বেরিয়েছিল। গত কয়েক মাস আগে কসবা ল’কলেজে এক তরুণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রাক্তনীর বিরুদ্ধে। এছাড়াও প্রতিদিন প্রতিনিয়ত রাজ্য জুড়ে ধর্ষণের ঘটনা ঘটছে। এবার একজন বৃহন্নলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে।

প্রতিবাদে বৃহন্নলার পুরো গোষ্ঠী এবং গ্রামবাসীরা পুলিশ ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ‌পাশাপাশি অভিযুক্ত ভিলেজ পুলিশের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে, বাদুড়িয়া থানার অন্তর্গত চাতরা পুলিশ ক্যাম্পে। অভিযোগ, ঘটনার দিন দুজন বৃহন্নলা টোটোতে করে গন্তব্যে যাচ্ছিল। সেই সময় কোনও একটা দরকারে তাঁরা রাস্তার পাশে দাঁড়ায়। তখনই চাতরা পুলিশ ক্যাম্পের একজন ভিলেজ পুলিশ এসে ভুক্তভোগী বৃহন্নলার সঙ্গে কথা বলতে শুরু করেন। তাঁকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকার মানুষজন ঘটনাস্থলে চলে আসেন, এবং তাঁকে রক্ষা করেন। আর তা দেখে অভিযুক্ত পুলিশ পালিয়ে যান।

এরপরেই ভুক্তভোগী বৃহন্নলা-সহ তাঁর কমিউনিটি প্রথমে তেতুলিয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর অভিযুক্তর শাস্তির দাবিতে তাঁরা থানার সামনে বিক্ষোভ দেখান। পাশাপাশি লিখিত অভিযোগও দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী বৃহন্নলা জানিয়েছেন, ‘আমি বান্ধবীর বাড়িতে ঘুরতে এসেছিলাম। বিকেলের দিকে ধুরতে বেরিয়েছিলাম। বাথরুম পেয়ে যাওয়ায় আমরা রাস্তার পাশে দাঁড়াই। তখন একজন পুলিশ আমাদের সঙ্গে কথা বলতে আসে। তিনি এসে আমাকে জিজ্ঞাসা করে, আমার বুকটা আসল না নকল। এটা বলতে বলতেই তিনি আচমকাই আমার বুকে হাত দিয়ে দেয়। এরপর সেটা ফোনে রেকর্ড করতে থাকে। আমরা ফোন কেড়ে নিই। পুলিশ ইউনিফর্মে ছিল না। সে ভেবেছিল, বোধহয় আমরা ছেলে। মেয়ে সেজেছি টাকা তোলার জন্যে। এরপর তিনি আমাকে নানা রকম ভাবে গালিগালাজ করতে থাকে। আমাদের হেনস্থা করতে থাকেন। থানায় নিয়ে যেতে বলে ছিলেন। এরপর আমরা চিৎকার করতে শুরু করি। পাশ থেকে সবাই ছুটে আসেন। আমরা এই কারণে আজ এখানে এসেছি। থানায় বিক্ষোভ জানাচ্ছি। ওই পুলিশের শাস্তির দাবি করছি। যিনি রক্ষক তিনি ভক্ষক। আমরা দুজন মিলে মিটমাট করতে চেয়ে ছিলাম। কিন্তু তার ব্যবহারে আমরা অসন্তুষ্ট।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের