পুজোর মুখে বন্ধ হয়ে গেল বানারহাটের ৩টি চা বাগান, কর্মহীন প্রায় ৫০০০ চা শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি,বানারহাট: পুজোর মুখে বন্ধ হয়ে গেল বানারহাটের তিনটি চা বাগান। কর্মহীন প্রায় পাঁচ হাজার চা শ্রমিক।জলপাইগুড়ির বানারহাটের(Banarhat) চামুর্চি, রেড ব্যাংক এবং সুরেন্দ্রনাথ চা বাগান বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ।চলে যাওয়া কাজ ফিরে পাওয়ার দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক(National High Way) অবরোধ করে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকরা। বিনা নোটিশে রাতের অন্ধকারে বন্ধ করে দেওয়া হয়েছে বাগান গুলি। এমনটাই অভিযোগ শ্রমিকদের। তাদের বেশ কিছু মাসের মাইনা এখনো বাকি রয়েছে বলে জানান তারা। সেই সঙ্গে তারা দাবি করেন তাদের বকেয়া পাওনা টাকা তাদের মিটিয়ে দিতে হবে। পুজোর আগে এইভাবে রাতের অন্ধকারে চা বাগান বন্ধ করে দিয়ে শ্রমিকদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই চা বাগানে শ্রমিকদের বকেয়া বেতন এবং পুজোর বোনাস দিতে হবে।

এই দাবিতে আন্দোলন শুরু করেছেন শ্রমিকরা। পুজোর আগে তিনটি চা বাগানের মালিকদের এই সিদ্ধান্তে অন্ধকার নেমে এসেছে চা বাগানের শ্রমিকদের মহল্লাতে। ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার খরচ পড়াশোনা চালানো এবং পুজোর সময় নতুন জামা কাপড় কিভাবে শ্রমিকরা কিনে দেবে। তা নিয়ে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে তাদের। তাই অবিলম্বে তিনটি চা বাগান খোলার দাবিতে তারা জোরদার আন্দোলনের পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন।

ওই তিনটি চা বাগানের(Tea Garden) সবকটি শ্রমিক ইউনিয়ন মালিকদের এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছেন। তারাও অবিলম্বে চা বাগান গুলি খোলার দাবিতে সরব হয়েছেন। জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করার পর প্রশাসন এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে এই প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। তবে যদি চা বাগান গুলি না খুলে এবং তাদের বকেয়া বেতন না দেওয়া হয় তবে তারা ফের বৃহতর আন্দোলন শুরু করবে বলে হুমকি দিয়েছেন।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং