জেন-জিদের পছন্দের সুশীলাই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী, রাত নয়টায় শপথ

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: সব জল্পনার অবসান। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত নয়টার সময়ে তাঁকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। তবে সুশীলার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসাবে আর কেউ শপথ নেবেন কিনা, তা জানা যায়নি। সূত্রের খবর, সেনাপ্রধান অশোক রাজ সিগদালের সবুজসঙ্কেত পাওয়ার পরেই সুশীলাকে ডেকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি পৌদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেওয়ার জন্য সুশীলাকে অনুরোধ জানান তিনি। অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসাবে কারা-কারা থাকবেন তা নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে গত সোমবার নেপালে শুরু হয় ছাত্র-যুবদের আন্দোলন। ওই আন্দোলন জেন জি হিসাবেই পরিচিত। শুরু থেকেই হিংসাত্মক হয়ে দাঁড়ায় আন্দোলন। দেশের সংসদ ভবন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়-বিক্ষোভকারীদের তাণ্ডবের হাত থেকে রেহাই মেলেনি কিছুর। শুধু তাই নয় একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি নারকীয় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। ওই বিক্ষোভের জেরে গত মঙ্গলবার দুপুরেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কেপি শর্মা ওলি। তবে তাতেই শান্ত হননি আন্দোলনকারীরা। জ্যান্ত পুড়িয়ে মারেন প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীকে। টানা ৪৮ ঘন্টার বেশি সময় ধরে দেশজুড়ে ধ্বংসলীলা চালায় জেন জি’রা। তাতে ২০ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত বিক্ষোভে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে দায়িত্ব নেয় সেনাবাহিনী।

কেপি শর্মা ওলির ইস্তফার পরে দেশের হাল কে ধরবে তা নিয়ে গত ৭২ ঘন্টা ধরেই জোর চর্চা চলছিল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে তিন জনের নাম নিয়ে আলোচনা চলছিল। ওই তিন জন হলেন কাঠমান্ডুর মেয়র তথা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্ট বলেন্দ্র শাহ, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি ও  নেপাল বিদ্যু‍ৎ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কুল মান ঘিসিং। যদিও সিআইএ এজেন্ট ও দার্জিলিংয়ে অশান্তির প্রধান হোতা বলেন্দ্রকে মানতে রাজি হননি সেনাপ্রধান অশোক রাজ সিগদালে। এমনকি কুল মান ঘিসিং নিয়েও আপত্তি জানান। শেষ পর্যন্ত সেনাপ্রধানের পরামর্শে নেপালের প্রথম এবং একমাত্র মহিলা প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি সুপরিচিত।

এদিকে, শুক্রবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহর। প্রশাসনের তরফে বিক্ষোভে নিহত প্রিয়জনদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর শুরু করা হয়েছে। নেপাল পুলিশের  মুখপাত্র বিনোদ ঘিমিরে জানিয়েছেন, সরকার বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত ৫১ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ২১ জন বিক্ষোভকারী, ৯ জন বন্দি, তিন জন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন অন্যান্য।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে