নেপালে ভেঙে দেওয়া হল সংসদ, রাত বারোটা থেকে জারি হচ্ছে জরুরি অবস্থা!

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে সুশীলা কার্কির শপথগ্রহণের আগেই শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ভেঙে দেওয়া হল নেপালের সংসদ। পাশাপাশি রাত বারোটা থেকে এভারেস্টের দেশে জারি হচ্ছে জরুরি অবস্থা। আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর হাতে। ইতিমধ্যেই রাজধানী কাঠমান্ডু-সহ বিভিন্ন শহরের রাস্তায় সেনাসদস্যরা টহল দিতে শুরু করেছে। সূত্রের খবর, রাত নয়টায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির শপথের পরেই বৈঠকে বসবে ক্যাবিনেট। ওই বৈঠকেই দেশে ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারির সুপারিশ করা হবে। আর সেই সুপারিশে সিলমোহর দেবেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল।

সামাজিক যোগাযোগমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে গত সোমবার নেপালে শুরু হয় ছাত্র-যুবদের আন্দোলন। ওই আন্দোলন জেন জি হিসাবেই পরিচিত। শুরু থেকেই হিংসাত্মক হয়ে দাঁড়ায় আন্দোলন। দেশের সংসদ ভবন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়-বিক্ষোভকারীদের তাণ্ডবের হাত থেকে রেহাই মেলেনি কিছুর। শুধু তাই নয় একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি নারকীয় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। ওই বিক্ষোভের জেরে গত মঙ্গলবার দুপুরেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কেপি শর্মা ওলি। তবে তাতেই শান্ত হননি আন্দোলনকারীরা। জ্যান্ত পুড়িয়ে মারেন প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীকে। টানা ৪৮ ঘন্টার বেশি সময় ধরে দেশজুড়ে ধ্বংসলীলা চালায় জেন জি’রা। তাতে ২০ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত বিক্ষোভে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে দায়িত্ব নেয় সেনাবাহিনী।

কেপি শর্মা ওলির ইস্তফার পরে দেশের হাল কে ধরবে তা নিয়ে গত ৭২ ঘন্টা ধরেই জোর চর্চা চলছিল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে তিন জনের নাম নিয়ে আলোচনা চলছিল। ওই তিন জন হলেন কাঠমান্ডুর মেয়র তথা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্ট বলেন্দ্র শাহ, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি ও  নেপাল বিদ্যু‍ৎ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কুল মান ঘিসিং। যদিও সিআইএ এজেন্ট ও দার্জিলিংয়ে অশান্তির প্রধান হোতা বলেন্দ্রকে মানতে রাজি হননি সেনাপ্রধান অশোক রাজ সিগদালে। এমনকি কুল মান ঘিসিং নিয়েও আপত্তি জানান। শেষ পর্যন্ত সেনাপ্রধানের পরামর্শে নেপালের প্রথম এবং একমাত্র মহিলা প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি সুপরিচিত। সূত্রের খবর, সেনাপ্রধান অশোক রাজ সিগদালের সবুজসঙ্কেত পাওয়ার পরেই সুশীলাকে ডেকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি পৌদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেওয়ার জন্য সুশীলাকে অনুরোধ জানান তিনি। অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসাবে কারা-কারা থাকবেন তা নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়।

এদিকে, শুক্রবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহর। প্রশাসনের তরফে বিক্ষোভে নিহত প্রিয়জনদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর শুরু করা হয়েছে। নেপাল পুলিশের  মুখপাত্র বিনোদ ঘিমিরে জানিয়েছেন, সরকার বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত ৫১ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ২১ জন বিক্ষোভকারী, ৯ জন বন্দি, তিন জন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন অন্যান্য।

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের