নদিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার ঝুলন্ত কঙ্কাল, ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনধি, নদিয়া: নদিয়ায় কঙ্কাল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ায় কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ভাজনঘাট গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে কঙ্কাল। ভাজনঘাট এলাকায় রয়েছে সরকারি কৃষি ফার্ম। কৃষি ফার্মের ভিতরে পরিত্যক্ত সেই কোয়ার্টার জঙ্গলে ঘেরা। কোয়ার্টারের পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার ঘিরেই শুরু হয়েছে নানা চর্চা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা গরু চরাতে যাওয়ার সময়ে পচা গন্ধ পান। কৌতুহল নিয়ে পরিতক্ত কোয়াটারের ভিতরে যেতেই সকলের চক্ষু চড়কগাছে উঠে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা ভিতরে গিয়ে দেখেন দড়িতে ঝুলন্ত একটি কঙ্কাল রয়েছে। কঙ্কাল উদ্ধারের খবর পেয়েই এরপর এলাকার বাসিন্দারা জড়ো হয়। স্থানীয় মানুষজন কৃষ্ণগঞ্জ থানায় খবর দিয়েছে বলেই জানা গিয়েছে। যদিও এখনো পর্যন্ত কঙ্কালটিকে উদ্ধার করেনি কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সীমান্ত এলাকায় কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এল এই কঙ্কাল না নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

 যদিও নদিয়ার এই ঘটনা প্রথম নয়, নদীয়ায় বেশ কয়েকবার কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘটেছে।  ২০২২ সালে রানাঘাট থানার হবিবপুর দয়ারপাড়ায় বাড়ি করার সময় মাটি খুঁড়ে মানুষের কঙ্কাল উদ্ধার করা  হয়েছিল। তারপর ২০২৩ সালে শান্তিপুরে একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র তৈরির কাজে ভিত খোঁড়ার সময়েও একাধিক কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করা হয়  এবং ২০২৪ সালের এপ্রিল মাসে কল্যাণীর একটি পরিত্যক্ত বাড়ি থেকে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার পর এবার সীমান্তবর্তী এলাকা ভাজনঘাট গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে কঙ্কাল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য