পুজোর আগে বাড়িতে বানানো এই ফেসপ্যাকেই পান ফেসিয়ালের জেল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিস কাজ সামলে অনেকেই নিজের যত্ন নিতে পারেন না। তবে পুজোর সময় আলাদা কথা। কেউ কেউ পার্লারে যান আবার কেউ ঘরেই করেন রূপচর্চা। অনেকে আবার মুখে র‍্যাশ বেরিয়ে যাওয়ার ভয়ে পার্লারে গিয়ে ফেসিয়াল করার সাহস পান না। মেকআপ করতে গেলেও আগে পিছে অনেকক কিছু ভাবতে হয়। পুজোতে ত্বক নিয়ে আর চিন্তার কিছু নেই ঘরের তৈরি কয়েকটি ফেসপ্যাকেই করুন কামাল। পুজোর আগে ফেশিয়াল না করিয়ে ত্বকের জেল্লা বাড়তে এই ৩টি ফেসপ্যাক ব্যবহারে পান উজ্বল ত্বক।

শসা ও টকদইয়ের ফেসপ্যাক

সংবেদনশীল ত্বকের জন্য দুর্দান্ত কাজ করে শসা ও টকদই। এই দুই উপাদানই ত্বকে জ্বালাপোড়া কমিয়ে দেয় কুলিং এফেক্ট। ২ চামচ টকদইয়ের সঙ্গে এক টুকরো শসা গ্রেট করে নিয়ে মিশিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকের উপর লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। সেনসিটিভ ত্বকে আর্দ্রতা ধরে রাখবে এই ফেসপ্যাক। ফেরাবে জেল্লাও।

দুধ ও হলুদের ফেসপ্যাক

সেনসিটিভ ত্বকের জন্য দুধ-হলুদ ব্যবহার নিরাপদ। দু’চামচ দুধের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকের উপর প্রলেপ দিন। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন। দুধের সর ব্যবহার করতে পারেন। দুধ ত্বক এক্সফোলিয়েট করার সঙ্গে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। আর ত্বকের দাগছোপ কমায় হলুদ।

ওটস ও মধুর ফেসপ্যাক

ওটস সংবেদনশীল ত্বকের জন্য আদর্শ। মধুও ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। ২ চামচ ওটস মিক্সিতে গুঁড়ো করে তাতে মধু ও অল্প জল মিশিয়ে ঘন ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। এই ফেসপ্যাক ত্বকের প্রদাহ কমাবে এবং মৃত কোষের স্তর পরিষ্কার করবে। এরপর ঠাণ্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন। এই কয়েকটি প্যাক ব্যবহার করেই পুজোয় দেখান ত্বকের কামাল।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে