পুজোয় আলমারিতে থাকা শাড়ি ব্লাউজকেই দিন নয়া লুক

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতেগোনা ঠিক আর কয়েকদিন বাকি। তারপরেই মা আসছেন মর্ত্যে। পুজো মানেই দেদার কেনাকাটা। সারা বছর যতই বিকিকিনি হোক না কেন, পুজোর সময় একটু আধটু কেনাকাটা না করলে যেন ভাল লাগে না। এদিকে অফিসে বেজায় চাপ। তার মধ্যে আবার মাঝেমাঝে দেখা দিচ্ছে বৃষ্টি। কিভাবে যে বাজার হাট করবেন কিছুই বুঝতে পারছেন না। মন খারাপ করার দরকার নেই। সামান্য কিছু কৌশল জানলে আপনার পুরনো জিনিসই হয়ে যেতে পারে নতুন। আলমারিতে থাকা পুরনো শাড়ি বা ব্লাউজকে দিয়ে দিতে পারেন নতুন লুক। চলুন আজ জেনে নেওয়া যাক।

বর্তমান সময়ে মেয়েরা প্রতিদিন শাড়ি পরেন না এটা অক্ষরে অক্ষরে সত্য। তবে কখনও কখনও তো পরেন, তাই ব্লাউজ ঠাসা থাকে আলমারিতে। কিছু কিছু ব্লাউজ আবার পুরনো হয়ে যায়। অনেকেই সে সব ফেলে দেন বা অন্য কাউকে দিয়ে দেন। ব্লাউজকেও দিয়ে দিন নতুন রূপ। যদি লম্বা হাতার ব্লাউজ থাকে তা কেটে ছোট করে নিন। লম্বা হাতার ব্লাউজ এখন আদ্দিকালের বদ্দিবুড়োর উদাহরণ। তাই ব্লাউজের হাতা কেটে ফেলে তাতে লাগিয়ে দিতে পারেন লেস বা পুতি। এর ফলে ব্লাউজ তো নতুন রূপ পাবেই, সেই সঙ্গে পরলে আপনাকেও দেখতে লাগবে খুব সুন্দর। যদি এক রঙের ব্লাউজ হয় তাহলে তাতে সুতোর এমব্রয়ডারি করে নিতে পারেন। এর ফলে ব্লাউজ পাবে নতুন লুক। আবার চাইলে ব্লাউজের উপর ফেব্রিকের কাজও করতে পারেন। তাও কিন্তু বেশ ভাল হবে দেখুন এই ব্লাউজ। দেখবেন নিজের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না।

ব্লাউজের মতো শাড়িতেও দিয়ে দিন নতুন লুক। পুরনো শাড়ি তো কি হয়েছে? যদি এক রঙের শাড়ি হয় তাহলে সবচেয়ে ভাল। পাড়ের মধ্যে জুড়ে নিন কিছু। সেটা অন্য কাপড়ের পাড় হতে পারে, লেস বা জরিও হতে পারে। দেখতে অপূর্ব লাগবে। এছাড়া শাড়িতে চাইলে এমব্রয়ডারির কাজও করে নিতে পারেন। আবার পুরনো শাড়ি থাকলে তা থেকে ওয়েস্টার্ন পোশাক তৈরি করে নিতে পারেন। শাড়ি তো অনেক পরেছেন, তাই এবার বরং শাড়ি থেকেই হয়ে যাক পোশাক তৈরি। একই শাড়ি দিয়ে স্কার্ট, প্যান্ট ও জ্যাকেট তৈরি করা যেতে পারে। তার সঙ্গে মানানসই মেক আপ আর গয়নায় নিজেকে করে ফেলুন মোহময়ী।

অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম শিখিয়ে গিয়েছিলেন কোন কিছুই ফেলনা নয়, সেই জন্যই না তার কাটুমকুটুম। তাই আপনি আপনার পুরনো শাড়ি দিয়ে তৈরি করে নিতে পারেন ব্যাগ। বিশেষ করে বটুয়া জাতীয় ব্যাগ শাড়ির সঙ্গে খুব ভাল লাগে। কাপড়, গামছা এই সমস্ত কিছু কেটে যে গয়না তৈরি হয় তা তো আমরা হাতিবাগান, গড়িয়াহাট গেলেই দেখতে পাই। কাপড় কেটে গয়নার চল এখনও প্রচুর। চাইলে সেরকমও দুই একটা করে তৈরি করতে পারেন। হ্যান্ডলুম শাড়ির সঙ্গে বা ঢাকাই শাড়ির সঙ্গে এই ধরনের গয়না যা খুলবে তা ভাষায় প্রকাশ করা যায় না।

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের