চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SSC একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে বাংলায় ভিন রাজ্যের চাকরিপ্রার্থীরাও

নিজস্ব প্রতিনিধি : এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগে আবেদন করেছিলেন ভিন রাজ্যে পরীক্ষার্থীরাও। সেই মত গত রবিবার পরীক্ষাতেও বসেছিলেন তাঁরা। সেই মতো এই রবিবারও বাংলার পরীক্ষার্থীরা ছাড়াও এই পরীক্ষায় অংশ নিয়েছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, প্রয়াগরাজ থেকে বাংলায় পরীক্ষা দিতে এসেছেন বহু পরীক্ষার্থীরা। শ্যামবাজার, বাসন্তিদেবী কলেজ, যাদবপুর বিদ্যাপীঠ সহ কলকাতা সহ রাজ্যের একাধিক পরীক্ষাকেন্দ্রে ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের দেখা গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরাই নয়, ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও বাংলার ওপরে ভরসা করেই পরীক্ষা দিচ্ছেন।
বাইরের থেকে আসা পরীক্ষার্থীরা শনিবার থেকেই অনেকে হাজির হয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায়। কলকাতা সহ রাজ্যের প্রায় ৪৭৮ কেন্দ্রে হবে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের বাইরে রোল নম্বর দিয়ে তালিকা দেওয়া হয়েছে। সকাল ১০টে থেকে খুলে যাবে পরীক্ষা কেন্দ্রের দরজা। প্রথমে সকাল ১১টা বলা হলেও সময় আরও এগিয়ে আনা হয়েছে। যাতে কোনও অযোগ্য পরীক্ষার্থী ঢুকতে না পারেন। তারজন্য সেই অযোগ্য পরীক্ষার্থীদের রোল নম্বর সহ তালিকাও পরীক্ষা কেন্দ্রের বাইরে দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকেই স্পষ্ট এবার স্বচ্ছ পরীক্ষা করাতে বদ্ধপরিকর এসএসসি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা এসেছেন এবার পরীক্ষা দিতে। ভিন রাজ্যেও বহু বছর কোনো পরীক্ষা না হওয়ার কথা বলে এবার বাংলায় পরীক্ষা দিতে এসেছেন।শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁরা এসেছেন পরাক্ষা দিতে।  ইতিমধ্যে এসএসসি ভবন থেকে প্রশ্ন পত্র রওনা দিয়েছে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের জন্য। স্কুলে ৩৫ হাজার ৭২৬ শুন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে দুই ধাপে। ৭ সেপ্টম্বর নবম দশমের এসএসসি পরীক্ষায় ২৩ হাজার ২১২টি আসনের জন্য পরীক্ষায় বসেছেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনে পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০জন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ