বিয়ের ১৬ বছর বাদে মা হচ্ছেন ছোট পর্দার পার্বতী

বিয়ের দেড় বছরের মধ্যে মা হতে চলেছেন বিখ্যাত ধারিবাহিক 'দেবোঁ কে দেব... মহাদেব'-এর পার্বতী তথা অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে ফের সুখবর! বিয়ের দেড় বছরের মধ্যে মা হতে চলেছেন বিখ্যাত ধারিবাহিক ‘দেবোঁ কে দেব… মহাদেব’-এর পার্বতী তথা অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া। বিয়ের দেড় বছরের মাথায় তিনি তাঁর স্বামী ব্যবসায়ী বিকাশ পরাশরের সঙ্গে গর্ভধারণের ঘোষণা দিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সোনা রিকা রাজস্থানের রণথম্বোরের নাহারগড় প্রাসাদে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিক বিকাশকে বিয়ে করেন। অবশেষে এখন তাঁরা বাবা-মা হওয়ার পথে রয়েছেন।

রবিবার, ১৪ সেপ্টেম্বর, সোনারিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল প্রেগন্যান্সির কয়েকটি ছবি পোস্ট করে সুখবরটি দিলেন। যেখানে অভিনেত্রী সাদা লেসের একটি বডিকন পোশাক পরেছিলেন। এবং স্ত্রীর সঙ্গে রঙ মিলান্তি পোশাকে সেজেছিলেন বিকাশও। যেখানে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট। কোনও সমুদ্র সৈকতে তাঁরা শুট করেছেন। তবে ছবি দেখে মনে হচ্ছে, তিনি প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন। পোস্টটির ক্যাপশন অভিনেত্রী লিখেছেন, “এখন ও আমাদের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার।” বিয়ের আগে বিকাশের সঙ্গে ৯ বছর সম্পর্কে ছিলেন সোনারিকা। তবে বিয়ের আগে সোনারিকার সম্পর্কের বিষয়ে খুব একটা প্রকাশ্যে আসতেন না। সোনারিকার ভাইয়ের বন্ধু ছিল বিকাশ।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonarika Bhadoria (@bsonarika)

যার সঙ্গে একটি জিমে আলাপ হয়েছিল ছোট পর্দার পার্বতীর। সেখান থেকেই প্রেম হয় তাদের। সোনারিকা ‘জাদুগড়ি’, স্পিদুন্নুডু, ইদো রাকাম আদো রাকাম এবং ইন্দ্রজিৎ-সহ কয়েকটি ছবিতেও কাজ করেছেন। তবে তিনি ‘দেবো কি দেব’ ধারাবাহিকের মাধ্যমে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে বিয়ের পর পেশাগত জীবন থেকে কিছুটা বিরতি নিয়েছেন সোনারিকা। টিভি প্রকল্প থেকে দূরে সরেছেন। এদিকে বলিউডে একের পর এক সুখবর। গত মাসেই প্রেগন্যান্সির ঘোষণা করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের দুবছরের মধ্যে তিনি মা হতে চলেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের