উত্তরবঙ্গ সহ কলকাতায় পরপর দুবার ভূকম্পন, উৎপত্তিস্থল অসম

Share:

নিজস্ব প্রতিনিধি:শিলিগুড়িতে ভূমিকম্প। কেঁপে উঠল শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা। উত্তরবঙ্গের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত কলকাতাতেও কেঁপে উঠল কোন কোন এলাকা। ভূমিকম্পের উৎসস্থল অসম।পরপর দু’বার ভূকম্পন(Earthquake) হয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুবার কেঁপে উঠল উত্তরবঙ্গ।

আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতেই ভূকম্পন অনুভূত হয়েছে।রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্র তাপমাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল অসমের ধেকিয়াজুলি। ভুটানেও কম্পন অনুভূত হয়।কম্পনের উৎসস্থল অসমের(Assam) ধেকিয়াজুলি থেকে ১৬ কিমি দূরে। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, মায়ানমার, চিনের বেশ কিছু অংশে ভূকম্পন অনুভূত হয়।

রবিবার বিকেল ৪টে বেজে ৪১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। নেপাল ভুটান সহ উত্তরবঙ্গে মালদা জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি সর্বত্র এই ভূমিকম্প পরপর দুবার অনুভূত হয়। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর নেই।ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়। অসমের ওই ভূকম্পনের জেরে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে (Northbengal)কম্পন অনুভূত হয়।

কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কম্পনের মাত্রা ছিল খুবই কম। কম্পন টের পেটে ই ভয় পেয়ে উত্তরবঙ্গের মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন।ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গত সপ্তাহে অসমের সনিতপুরে ভূকম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.৫। ২ সেপ্টেম্বর ওই ভূকম্পনের পর ফের রবিবার বিকেলে আবার ভূকম্পন অনুভূত হল।গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ বঙ্গোপসাগরের নিচে ভূমিকম্পের জেরে পশ্চিমবঙ্গ ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছিল গত মার্চ মাসে মায়ানমারের ভূকম্পের জেরে কেঁপে উঠেছিল কলকাতা মহানগরী।

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত