ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, দুই ধারায় স্থগিতাদেশ

সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিমকোর্ট। সুতরাং ওয়াকফ সংশোধিত আইন নিয়ে বড় ধাক্কা খেল কেন্দ্র। দুই ধারায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিমকোর্ট। সুতরাং ওয়াকফ সংশোধিত আইন নিয়ে বড় ধাক্কা খেল কেন্দ্র। দুই ধারায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে, ওয়াকফ আইনের সব ধারা সম্পূর্ণ ভাবে স্থগিত করার কোনও যুক্তি নেই। এমনকী সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিল যে, কোনও জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। তাহলে তা আইন, আদালত ও প্রশাসনের প্রদত্ত আলাদা আলাদা ক্ষমতা লঙ্ঘন করা হবে।

প্রসঙ্গত, কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন, ২০২৫ এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। পরপর তিনদিন ধরে শুনানি চলার পর গত ২২ মে রায়দান স্থগিত রাখে সুপ্রিমকোর্টের বিচারপতি বিআর গবাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। অবশেষে আজ এই মামলায় রায় জানাল সুপ্রিম কোর্ট। ওয়াকফ (সংশোধন) আইন ২০২৫-এর বৈধতা মামলায় দুই ধারায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। যার মধ্যে রয়েছে, বর্তমানে ওয়াকফ বোর্ডের সদস্য হওয়ার জন্য কমপক্ষে ৫ বছর ইসলাম অনুসরণের শর্ত নির্ধারণকারী বিধানটি, এটি স্থগিত করে আদালত জানাল, এই বিষয়ে যথাযথ নিয়ম তৈরি না হওয়া পর্যন্ত এই বিধান কার্যকর করা হবে না। এছাড়াও, ধারা ৩(৭৪) সম্পর্কিত রাজস্ব রেকর্ডের বিধানও নিষিদ্ধ করেছে সুপ্রিমকোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নির্বাহী কোনও ব্যক্তির অধিকার নির্ধারণ করতে পারে না। রাজস্ব রেকর্ডের উপর মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত, কাউকে ওয়াকফ সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না। তবে এই সময়ের মধ্যে কোনও তৃতীয় পক্ষের অধিকার তৈরি হবে না।এছাড়া এদিন মামলার শুনানিতে ওয়াকফ বোর্ডের কাঠামো সম্পর্কে আদালত জানিয়েছে যে, বোর্ডে সর্বাধিক তিনজন অমুসলিম সদস্য থাকতে পারবেন, অর্থাৎ ১১ জনের মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের থাকতে হবে। এছাড়াও, বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একজন মুসলিম হতে হবে। ওয়াকফ আইনের বৈধতা সম্পর্কে চূড়ান্ত মতামত নয়। 

আদালত স্পষ্ট করে বলেছে যে, সম্পূর্ণ আইনটি নিষিদ্ধ করার কোনও ভিত্তি নেই, তবে কিছু বিধানকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া হচ্ছে। সাধারণত যেকোনও আইনের পক্ষে সাংবিধানিক বৈধতার একটি অনুমান থাকে। যদিও সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মূল আপত্তি ছিল, 3(r), 3(c), 3(d), 7 এবং 8-সহ কিছু ধারার উপর। এর মধ্যে, আদালত ধারা 3(r) এর বিধান স্থগিত করেছে। যেখানে ওয়াকফ বোর্ডের সদস্য হওয়ার জন্য পাঁচ বছরের জন্য ইসলাম অনুসরণ করার শর্ত রাখা হয়েছিল। আদালত বলেছে যে সরকার এই বিষয়ে একটি স্পষ্ট নিয়ম না দেওয়া পর্যন্ত এই বিধান কার্যকর করা হবে না, অন্যথায় এটি স্বেচ্ছাচারী প্রমাণিত হতে পারে। তবে শীর্ষ আদালত জানিয়েছে, ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ ৪ জন অমুসলিম সদস্য থাকতে পারবেন, রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন। এছাড়াও আরেকটি স্থগিতাদেশের মধ্যে রয়েছে, একজন জেলাশাসক সম্পত্তির অধিকার নির্ধারণের অনুমতি দেওয়া ক্ষমতা পৃথকীকরণের পরিপন্থী। তাই ওয়াকফ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ধারা ৩(গ) এর অধীনে ওয়াকফ সম্পত্তির মালিকানার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত, ওয়াকফ সম্পত্তি থেকে উচ্ছেদ করা হবে না এবং রাজস্ব রেকর্ডও নষ্ট করা হবে না। উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে লোকসভায় ২৮৮টি ভোট পড়েছিল। বিপক্ষে গিয়েছিল ২৩২টি ভোট পড়েছিল। অন্যদিকে রাজ্যসভায় ১২৮ জন সাংসদ বিলের পক্ষে ভোট দিয়েছিলেন এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়েছিল। সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পরে গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন, ২০২৫।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে