পুজোয় ক্যাপ বন্দুক এখন অতীত, স্মার্টফোন-সেলফিতে আসক্ত কচিকাঁচারা

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক বছরের অপেক্ষা শেষে মা আসছেন বাড়িতে। চার ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে মর্ত্যে আসছেন মা দুর্গা। ৪ দিন কাটিয়ে ফিরে যাবেন কৈলাশে। কিন্তু এই ৪দিন সারা বছরের আনন্দ লুটেপুটে নেয় বাঙালি। বাঁধাধরা জীবন থেকে মুক্ত আকাশে শ্বাস নেয় আপামর বাঙালি। সাজসজ্জা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই করেন তাঁরা।

সময়ের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে আনন্দ উপভোগ করার পদ্ধতিতেও বদল এসেছে। একটা সময় ছিল এই পুজোর সময়ে ছোটদের হাতে থাকত ক্যাপ বন্দুক। দোকানে ৫টাকা-১০ টাকা দিয়ে ক্য়াপ কেনার ধুম ছিল ছোটদের মধ্যে। এখন সেটা দেখাই যায় না প্রায়। শোনা যায়না ফটাস ফটাস শব্দ। টিনের বন্দুক হোক বা প্লাস্টিকের বন্দকের মধ্যে ক্যাপের রিল ভরে ফাটানো হত। পুজো আসলেই সেই আওয়াজটা হারিয়ে গিয়েছে। কার বন্দুকের আওয়াজ কত জোরে হবে, সেই নিয়ে চলত প্রতিযোগিতা। সেই সব এখন স্মৃতি। সেই বন্দুকের প্রতি এখন আর আগ্রহ নেই। ক্যাপ ফাটানোর বন্দুকের পরিবর্তে এসে গিয়েছে বিভিন্ন ধরনের খেলনা বন্দুক।  শহর, শহরতলি থেকে গ্রাম, সর্বত্রই কমবেশি একই ছবি।

ক্যাপ বন্দুকের পরিবর্তে ছোটদের হাতে এখন মোবাইল। সেলফি তোলা থেকে রিল বানানোতেই মশগুল তাঁরা। কয়েক বছর আগে পুজো এলেই পাড়ার মুদি দোকানে ক্যাপ বন্দুক ও রিল ক্যাপ দেখতে পাওয়া যেত। কিন্তু এখন সেগুলো আর দেখতে পাওয়া যায়না। ছোটদের মধ্যে এখন সেই আগ্রহই নেই। বন্দুক বিক্রি যে কমেছে, তা বলছে বড়বাজারের ব্যবসায়ীরাও। তাঁরা বলেন, আগের থেকে অনেকটাই চাহিদা কমেছে বন্দুকের।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই