প্রথম নেপালি ছবি ভারতে তৈরি, চলে দক্ষিণী ছবির রাজ, কেন ভারতীয় সিনেমার ‘দ্বিতীয় বাড়ি’ নেপাল?

গত সোমবার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছিলেন GEN-Z নেতৃত্বাধীন তরুণ প্রজন্ম। কাঠমান্ডুর রাস্তা-সহ নেপালের প্রধান সড়কগুলিতে বিক্ষোভ দেখান তরুণ প্রজন্ম।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই জেন-জি আন্দোলনে থমথমে পরিস্থিতি নেপালের। গত সোমবার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছিলেন GEN-Z নেতৃত্বাধীন তরুণ প্রজন্ম। কাঠমান্ডুর রাস্তা-সহ নেপালের প্রধান সড়কগুলিতে বিক্ষোভ দেখান তরুণ প্রজন্ম। এমনকী পার্লামেন্টে ঢুকে ভাঙচুর চালায় তাঁরা। পাশাপাশি নেপালের মন্ত্রীদের বাড়ি ঢুকে তাদের পরিবারকে রাস্তায় নামায় বিক্ষোভকারীরা। আর এই পরিস্থিতি দেখেই সেনার নির্দেশে পদত্যাগ করে দেশ ছাড়েন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। যিনি গত ৪ সেপ্টেম্বর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব-সহ প্রায় ২৬ টি সোশ্যাল প্ল্যাটফর্মের নিষিদ্ধ করেছিলেন। এরপরেই প্রতিবাদের আগুনে রীতিমতো জ্বলে ওঠে নেপাল। তবে এখন অশান্ত পরিবেশ কিছুটা শান্ত হয়েছে। নেপালের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। যার প্রধান হয়েছেন সুশীলা কার্কি। যাই হোক, নেপালে জেন-জি নেতৃত্বাধীন এ ধরনেল সহিংসতা হয়তো কেউই কল্পনা করেননি। তবে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য বহুবার ভারতীয় চলচ্চিত্রের অংশ হয়েছে। যেগুলি ভারতকে নেপালের সঙ্গে সংযুক্ত করেছে। এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সেতু নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই সিনেমাগুলি নেপালে এতটাই ভালোবাসা পেয়েছে যে, নেপালকে বরবারই ভারতীয় সিনেমার দ্বিতীয় বাড়ি বলা হয়। ১৯৫০-এর দশকে নেপালি সিনেমার জন্মের আগে, ভারতীয় সিনেমাগুলি নেপালে নিজ দেশের মতো জনপ্রিয়তা পেত। অন্যদিকে, নেপালি সিনেমার জন্মও ভারত থেকে। কিন্তু জানেন কী, প্রকৃতার্থে কেন নেপালকে ভারতীয় সিনেমার দ্বিতীয় বাড়ি বলা হয়? কারণ প্রথম নেপালি চলচ্চিত্রের জন্ম ভারতে। নেপালি ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘হরিশচন্দ্র’ এ বছর ৭৪ তম বার্ষিকী উদযাপন করবে। ভারত ও নেপালের সম্পর্কের গভীরতাও এই চলচ্চিত্র থেকেই উৎপত্তি। ১৯৫১ সালের ১৪ সেপ্টেম্বর এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। নেপালি ভাষার এই ছবিটি ভারতীয় প্রযোজনায নির্মিত। এর প্রযোজক ছিলেন টি. পি. চৌরাসিয়া এবং এস. পি. মুখো পাধ্যায়। এই ছবিটি তৈরি করেছিলেন বিহার মুভিটোন। এটির শুটিং হয়েছিল কলকাতা এবং দার্জিলিং জুড়ে। এমনকী জানা যায়, ভারতীয় পরিচালক সংঘ রাঠির বাড়িতে শুটিং হয়েছিল ছবিটির। এরপর নেপালি সরকার নিজস্ব প্রযোজনায় ছবি নির্মাণ করতে শুরু করে। প্রথম নেপালি প্রযোজনার চলচ্চিত্র ‘আমা’ (আম্মা) ১৯৬৪ সালে মুক্তি পেয়েছিল। এরপর ১৯৬৬ সালে বিখ্যাত ভারতীয় অভিনেত্রী মালা সিনহা নেপালি ছবি ‘মৈতিঘর’ (মাইকা) তৈরি করেছিলেন। ‘হরিশচন্দ্র’-র পর এটি ছিল ভারতীয় প্রযোজনায় দ্বিতীয় নেপালি ছবি। এই ছবিতে মালা সিনহা নেপালি অভিনেতা চিদাম্বরম প্রসাদ লোহানির বিপরীতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। লোহানিকেই পরে বিয়ে করেন মালা। তখন হিন্দি সিনেমার বড় নাম মালা সিনহা। তবে কেন তিনি নেপালি ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন, কারণ মালা নিজে নেপালি বংশোদ্ভূত ছিলেন। তার বাবা আলবার্ট সিনহা ছিলেন একজন নেপালি খ্রিস্টান। যিনি কাজের সন্ধানে পশ্চিমবঙ্গে এসেছিলেন। মালা’র আসল নাম ছিল এলদা। যখন তিনি বাংলা ছবিতে শিশুশিল্পী হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন, তখন তার নাম রাখা হয়েছিল বেবি নাজমা। পরে, যখন তিনি বড় হয়ে হিন্দি ছবিতে অভিনয় করেন, তখন তিনি তার নাম পরিবর্তন করে মালা রাখেন।’

মৈতিঘর’, ছিল সেই সময়ের নেপালি চলচ্চিত্র হিসেবে ব্লকবাস্টার ছবি। নেপালি সিনেমার ইতিহাসে একটি আইকনিক ছবি। এছাড়াও প্রখ্যাত অভিনেতা দেবআনন্দ নেপালে শুটিং শুরু করে ছিলেন। নেপালে যখন থিয়েটার খুলতে শুরু করে, তখন সেখানে প্রথম যে ছবিগুলি প্রদর্শিত হত তা ছিল ভারতীয়। সেই যুগের ভারতীয় চলচ্চিত্র তারকা রাজ কাপুর, দিলীপ কুমার এবং দেব আনন্দের নেপালে বিশাল ভক্ত ছিল। পরবর্তীতে, নেপালে দেব আনন্দের জনপ্রিয়তা এক ভিন্ন স্তরে পৌঁছে যায়। এর কারণ ছিল ‘হরে রাম হরে কৃষ্ণ’ (১৯৭১), তাঁর এই ছবি নেপালে শুটিং হয়েছিল। কিন্তু দেব আনন্দ কেন নেপালে শুটিং করতে রাজি হয়েছিলেন? কারণ দেব সবসময় চাইতেন তার ছবির গল্প নতুন জায়গায় সাজানো হোক। এই খোঁজে, তিনি প্রথমে সিকিমে যান ‘জুয়েল থিফ’-এর শুটিং করতে। একইভাবে, ১৯৭০ সালে দেব আনন্দ নেপালের রাজপুত্র বীরেন্দ্রের বিয়েতে অতিথি হিসেবে নেপালে যান। এই ভ্রমণে, তিনি তার এক জার্মান চলচ্চিত্র নির্মাতা বন্ধুর সঙ্গে হিপ্পিদের দেখতে বের হন। তাদের আচরণ দেখেই দেব ‘হরে রাম হরে কৃষ্ণ’-এর গল্পের ধারণা পান। দেব যখন নেপালের তৎকালীন রাজা মহেন্দ্রকে বিদায় জানাতে যান, তখন তিনি নেপালে ছবিটির শুটিংয়ের প্রস্তাব রাখেন। তখন রাজা কেবল তাকে ছবিটির শুটিং করার অনুমতিই দেননি, বরং দেবকে পোখরায় তার অতিথিশালায় আসার এবং থাকার আমন্ত্রণও জানিয়েছিলেন। দেব আনন্দ রাজার কাছ থেকে এতটাই সমর্থন এবং জনসাধারণের ভালোবাসা পেয়েছিলেন যে তিনি কাঠমান্ডুতে এবং কমিউনিস্টদের শক্ত ঘাঁটি ভক্তপুরেও শুটিং করেছিলেন।

‘হরে রাম হরে কৃষ্ণ’-এর জনপ্রিয়তা এতটাই ছিল যে দেবের পরে রাজা বীরেন্দ্র এবং রাজপুত্র জ্ঞানেন্দ্রর সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দেব আনন্দ ভারতীয় চলচ্চিত্রের জন্য নেপালের দরজা খুলে দেওয়ার পর থেকেই নেপালে ছবির শুটিং শুরু হয়। নেপাল ধীরে ধীরে ভারতীয় চলচ্চিত্রের জন্য প্রায় একটি হোম লোকেশন হয়ে ওঠে। যেখানে বাজেটের মধ্যে শুটিং শেষ করার পাশাপাশি, লোকেদের থেকেও প্রচুর সমর্থন পাওয়া যায়। পরে অমিতাভ বচ্চনও নেপালে তার চলচ্চিত্রের জন্য প্রচুর শুটিং করেছিলেন। এছাড়াও নেপালে, দক্ষিণ ভারতীয় একাধিক ছবির শুটিং হয়েছে। যেগুলগ নেপালি ছবির চেয়েও নেপালে বেশি সফল হয়েছে। তবে নেপালের বক্স অফিসে সবচেয়ে বড় নেপালি ছবি ছিল ‘সারঙ্গি’। এটির মোট আয় হয়েছিল প্রায় ৪৭ কোটি নেপালি টাকা। কিন্তু ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই নেপালি ছবিটির আগে, দীর্ঘদিন ধরে বক্স অফিসে সবচেয়ে বড় ছবি ছিল ‘বাহুবলী ২’ (২০১৭)। এস.এস. রাজামৌলির ছবিটি নেপালের বক্স অফিসে ২৩ কোটি নেপালি রুপি আয় করেছিল। বর্তমানে এটি নেপালের বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবি। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের তেলেগু সিনেমার ‘পুষ্পা ২’ (২০২৪)। আল্লু অর্জুনের ছবিটি সেখানে বক্স অফিসে ২৬ কোটিরও বেশি নেপালি রুপি আয় করেছাল। কেজিএফ ২ এবং আরআরআরও নেপালে প্রচুর আয় করা ভারতীয় ছবিগুলির মধ্যে রয়েছে। এছাড়া মনীষা কৈরালা, ড্যানি ডেনজংপা থেকে শুরু করে তরুণ অভিনেতা রোহিত সারাফ পর্যন্ত, নেপালি বংশোদ্ভূতরা ভারতীয় চলচ্চিত্রে পাকাপোক্ত জায়গা বানিয়েছেন। কিন্তু উভয় দেশের শিল্পীদের আসা-যাওয়া ছাড়াও, ভারতীয় সিনেমা নেপালে একই ভালোবাসা পেয়েছে।তাই প্রজন্মের পর প্রজন্ম, ভারতীয় সিনেমা নেপালি জনগণের ফ্যাশন, গান এবং মনোভাবের উপর তার ছাপ রেখেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের