বেআইনিভাবে ছবি, নাম ও কন্ঠস্বর ব্যবহার বন্ধ করতে এবার দিল্লি হাইকোর্টে করণ জোহর

সম্প্রতি করণের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী রাজশেখর রাও তহবিল সংগ্রহের জন্য চলচ্চিত্র নির্মাতার নাম অপব্যবহার করা হচ্ছে এমনটা অভিযোগ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবি, কন্ঠস্বর, পোস্টার, নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ করা হচ্ছে। যে কারণে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় তারকাদের। কেননা তারকাদের কোনও কিছুই কেন ব্যক্তিগত নয়! নানা সময়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে তারকাদের নাম, কন্ঠস্বর। অথচ সে বিষয়ে ঘুনাক্ষরেও কিছু জানেন না তাঁরা। তাই মাঝে মধ্যেই ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্যে আদালতে ছোটেন তারকারা। দিন কয়েক আগে ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন উভয়েই তাদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়ে ছিলেন। আদালত তাদের পক্ষেই রায় দিয়েছে। অর্থাৎ মামলায় প্রেক্ষিতে আইনি অনুমতি বা তারকাদের অনুমোদনের ছাড়া আর কেউ ঐশ্বর্য বা অভিষেকের নাম, কন্ঠস্বর ব্যবহার করতে পারবে না। এবার এই তালিকায় যুক্ত হলেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। তিনিও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন।

সোমবার আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। গিয়েছে, সম্প্রতি করণের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী রাজশেখর রাও তহবিল সংগ্রহের জন্য চলচ্চিত্র নির্মাতার নাম অপব্যবহার করা হচ্ছে এমনটা অভিযোগ করেছিলেন। আপিলের আবেদনে করণ বলেছিলেন, “এমন কয়েকটি ওয়েবসাইট রয়েছে, যেখানে আমার ছবি ডাউনলোড করা হয়। এমনকী বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাতা আমার নামে নথিভুক্ত রয়েছে।” এরপর আইনজীবী বরুণ পাঠক যুক্তি দেন, এই ধরনের মন্তব্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলে একই ধরণের মামলার বন্যা বয়ে যাবে। এরা সাধারণ মানুষ যারা তারকাদের নামে ভুলভাল মন্তব্য করছেন এবং আলোচনা করছেন।

এটি এখন সাধারণ রসিকতায পরিণত হয়েছে। যে কারণে তারকাদের আদালতে দ্বারস্থ হতে হচ্ছে। এরপরেই পাঠকের সঙ্গে সহমত পোষণ করে বিচারপতি মনমিত প্রীতম সিংহ অরোরা বলেছেন, “মিস্টার রাও, আপনাকে দুটি জিনিস দেখতে হবে, একটি হল অবমাননা, যা মিম থেকে আলাদা। মিমগুলি অগত্যা অবমাননাকর নয়। তারপর কেউ পণ্য বিক্রি করছে। তৃতীয়টি হল আপনার ডোমেন নাম। দয়া করে এটি নির্দিষ্টভাবে চিহ্নিত করুন, আদালত এটি বিবেচনা করবে। করণের অধিকার আছে যে তিনি কেবল একটি ফ্যান পেজ রাখতে পারবেন কিনা তা সিদ্ধান্ত নেওয়ার। মজা করার একটা সীমা রয়েছে। মিম যত বেশি হবে, তত বেশি ভাইরাল হবে, আপনি তত বেশি অর্থ উপার্জন করবেন। যে কেউ আপনার সম্মতি ছাড়া, আপনার ব্যক্তিত্ব বা আপনার মুখের বৈশিষ্ট্য ব্যবহার করতে পারেনা।” সোমবার বিকাল ৪টায় মামলার শুনানি হবে।

তবে ঐশ্বর্য রাই বচ্চন বা অভিষেক বচ্চন বা করণ জোহর প্রথম নয়, এর আগে অমিতাভ বচ্চন এবং দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত, কমল হাসান একই কারণে আদালতে দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাদের পক্ষেই রায় দিয়েছিলেন। অর্থাৎ হাইকোর্টের অনুমতি ছাড়া এ সকল তারকার ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত কোনও কিছু ব্যবহার করা যাবেনা। উল্লেখ্য, AI এবং ডিপফেকের মতো প্রযুক্তিতে বলিউড অভিনেতাদের নাম এবং ছবি অপব্যবহার করা হচ্ছে। যাতে তাদের কেবল আর্থিক ক্ষতিই নয় বরং তার সুনাম, মর্যাদা এবং সদিচ্ছাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারকাদের ছবি এবং তার পছন্দ-অপছন্দ ব্যবহার করা হচ্ছে। এআই এবং ডিপফেকের মতো প্রযুক্তি ব্যবহার করেও, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক প্রোফাইলে ছবি, ভিডিও এবং অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে অশ্লীল সামগ্রী আপলোড করা হচ্ছে। যা বেআইনি। কিছু কিছু জায়গায় যৌনতা এবং মানহানিকর উপাদান নিয়েও সমস্যায় পড়ছেন তারকারি। অভিষেকের ক্ষেত্রে তাঁর কোনও ছবির দৃশ্য অপব্যবহার করা হয়েছিল। ঐশ্বর্যা রাইয়ের ক্ষেত্রে ন্যাশন ওয়েলথ নামে একটি সংস্থা তাদের লেটারহেডে চেয়ারপার্সন হিসেবে ঐশ্বর্যা রাইয়ের ছবি ব্যবহার করেছিল। যার বিষয়ে অভিনেত্রীর কোনও পূর্ব জ্ঞান ছিল না। তাই তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন।

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED