ICC-র বিচারে অগস্টের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং …..

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সোমবার (১৫ সেপ্টেম্বর) অগস্ট মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। পুরুষ বিভাগে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ এবং মহিলা বিভাগে আয়ারল্যান্ডের অলরাউন্ডার অরলা প্রেন্ডারগ্যাস্ট নির্বাচিত হয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য মহম্মদ সিরাজকে অগস্ট মাসের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয়েছে। লন্ডনের ওভালে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি দুই ইনিংসে মিলিয়ে ৯টি উইকেট শিকার করেছিলেন। প্রথম ইনিংসে ৪/৮৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫/১০৪। তার সেই বোলিংয়ে ভারত হেরে যাওয়া ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল। সিরাজ নিজেও বলেছিলেন ‘অ্যান্ডারসন–তেন্ডুলকার” ট্রফি আমার কেরিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি। বিদেশের মাঠে দলের জন্য এমন অবদান রাখা বিশেষ অনুভূতির।”

অন্যদিকে, মহিলা বিভাগে আলো ছড়িয়েছেন আয়ারল্যান্ডের অরলা প্রেন্ডারগ্যাস্ট। পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে তিনি ব্যাট হাতে করেছেন ১৪৪ রান। পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়ে সিরিজ জিততে বড় ভূমিকা রাখেন। শুধু তাই নয়, বিশ্বকাপ যোগ্যতা অর্জন টুর্নামেন্টে তাঁর ব্যাট-বল দুই দিকের পারফরম্যান্স ছিল দারুণ। ২৪৪ রান ও ৭ উইকেট নিয়ে তিনি ইউরোপীয় অঞ্চলে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন। এই পুরস্কার নির্ধারণ করা হয় বিশেষজ্ঞ প্যানেলের (৯০%) এবং সাধারণ দর্শকদের (১০%) ভোটের ভিত্তিতে। অর্থাৎ, সিরাজ ও প্রেন্ডারগ্যাস্টের সাফল্যে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেখার বিষয়,  আসন্ন পুরুষ ও মহিলা বিশ্বকাপে নিজেদের দেশকে কতটা সাফল্য এনে দিতে পারে এই দুই বিজয়ী।

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়