দিল্লির BMW দুর্ঘটনায় ঘাতক গাড়ির চালক গগনপ্রীতকে গ্রেফতার করেছে পুলিশ 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর রিং  রোডে গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর)   এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অর্থ মন্ত্রকের উপসচিব নভজ্যোত সিং (৫২)। গুরুতর আহত হন তাঁর স্ত্রী সন্দীপ কৌর। দুর্ঘটনার ২৪ ঘন্টা বাদে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিএমডব্লিউয়ের স্টিয়ারিংয়ে থাকা গগনপ্রীত কৌরকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে দুর্ঘটনার পরে কাছের কোনও হাসপাতালে না গিয়ে নভজ্যোতকে ১৯ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ‘মোটরবাইকে চেপে যাচ্ছিলেন অর্থ মন্ত্রকের পদস্থ আমলা নভজ্যোত সিংহ ও তাঁর স্ত্রী সন্দীপ কৌর। রিং রোডে পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি বিএমডব্লিউ ধাক্কা মারে মোটরবাইকটিতে। ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায়ও সাহায্যের জন্য চিৎকার করছিলেন সন্দীপ কৌর। কাছের কোনও সরকারি হাসপাতালে না নিয়ে গগনপ্রীত নভজ্যোতকে GTB নগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। যার মালিক নাকি তাঁর বাবা। ফলে প্রথম এক ঘণ্টা,  যেটিকে চিকিৎসাশাস্ত্রে ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়, তা অপচয় হয়েছে। সন্দীপ কৌর অভিযোগ করেছেন,  এই দেরি-ই নভজ্যোতের মৃত্যুর অন্যতম কারণ।

পুলিশ ইতিমধ্যে গগনপ্রীতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে। তার মধ্যে রয়েছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ইচ্ছাকৃত খুনের চেষ্টা এবং প্রমাণ লোপাট। তবে আইনজীবীরা বলছেন, আদালতে প্রমাণ উপস্থাপনের লড়াই কঠিন হবে। কারণ দুর্ঘটনার পর সঠিক মেডিক্যাল রিপোর্ট ও সময়মতো এফআইআর দাখিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার সামাজিক প্রতিক্রিয়াও প্রবল। প্রশ্ন উঠছে, ভারতের ব্যস্ততম রাজধানীতে এখনও কেন জরুরি সেবা পৌঁছতে দেরি হয়? কেন ধনী বা প্রভাবশালী পরিবার নিজেদের পরিচিত হাসপাতালকে প্রাধান্য দেয়? সরকারি প্রতিষ্ঠানের উপর ভরসা করে না?

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির