‘পাতালে থাকলেও দুষ্কৃতীদের খুঁজে বের করব’, গুলিকাণ্ডে দিশা পাটানির বাবাকে ফোন যোগীর

আমাকে সেদিন গভীর রাতে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে, পুরো রাজ্য আমাদের পাশে আছে। আমাদের নিরাপত্তায় কোনও অবহেলা করা হবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমান খানের পর বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হামলা! কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী গোল্ডি ব্রারের কুনজরে পড়েছেন দিশা পাটানি এবং তাঁর বোন খুশবু পাটানি। অভিনেত্রীর বোনের করা সনাতন ধর্মকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্যের জন্যেই দিন কয়েক আগে দিশার বরেলির বাসভবনের বাইরে এলোপাথাড়ি গুলি চালায় গোল্ডি ব্রার ও রোহিত গোদারার দলবল। প্রায় ৫-১০ রাউন্ড গুলি চালিয়ে পালান তাঁরা। এরপর থেকেই ভয়ে জবুথুবু দিশা পাটানির পরিবার। তবে এই ঘটনায় কেউ আহত হননি। তবে আতঙ্কে পরের সকালেও বাড়ি থেকে বেরোননি অভিনেত্রীর পরিবার। হামলার পর রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার করে নেয়। জানান যে, খুশবুর প্রেম মহারাজ জি ও সনাতন ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্যই তাদের বাড়িতে গুলি চালানো হয়েছে।

তবে এটা শুধুমাত্র ট্রেলার ছিল। যদি আর কখনও এমনটা দেবতাদের নিয়ে এমন মন্তব্য শোনেন তাহলে ভয়ানক পরিণতি ভুগতে হবে। জানা যাচ্ছে, এই ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিশা পাটানির বাবা জগদীশ পাটানির সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি অভিনেত্রীর পরিবারকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এবং বলেছেন, অভিযুক্ত যেই হোক না কেন, পাতাল থাকলেও সেখান থেকে তাঁকে খুঁজে বের করা হবে। জগদীশ পাটানি নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। একটি ভিডিওতে জগদীশ পাটানি বলেছেন, ‘আমাকে সেদিন গভীর রাতে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে, পুরো রাজ্য আমাদের পাশে আছে। আমাদের নিরাপত্তায় কোনও অবহেলা করা হবে না।’

এরপর মামলার তথ্য দিতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার অনুরাগ আর্য বলেছেন, ‘ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমাদের দলগুলি ক্রমাগত ব্যবস্থা নিচ্ছে। এখনও পর্যন্ত, শহর এবং আশেপাশের এলাকার প্রায় ২৫০০ সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্ক্যান করা হয়েছে। তাদের সম্পূর্ণ বিবরণ সংগ্রহ করা হয়েছে। একটি দল মূল সিসিটিভি ফুটেজ তদন্ত করছে, অন্য দলগুলি বিভিন্ন স্থানে কাজ করছে। কিছু দল অন্যান্য রাজ্যে পাঠানো হয়েছে এবং সমস্ত টোল প্লাজার তথ্যও সংগ্রহ করা হয়েছে। সন্দেহজনক যানবাহন চিহ্নিত করা হচ্ছে এবং হেলমেট পরা ব্যক্তিদের কার্যকলাপও তদন্ত করা হচ্ছে। নজরদারি এবং সাইবার সেলের সাহায্যে মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের জাতীয় স্তরের তথ্য অনুসন্ধান করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া দুটি মোবাইল নম্বর অন্যান্য রাজ্যের সঙ্গে সম্পর্কিত বলে জানা গিয়েছে। মোট ছয়টি দল তদন্তে নিযুক্ত রয়েছে, যার মধ্যে দুটি দলকে বাইরে পাঠানো হয়েছে।’ দিশার বাড়ির হামলার ঘটনাটি ঘটেছে, গত ১১ ও ১২ সেপ্টেম্বর মধ্যরাতে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। ঘটনার পর থেকে পরিবার আতঙ্কে রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের