হায়রে নেশা! জমি-গয়না বেচে ৭২ লক্ষ টাকার মদ গিলে সর্বস্বান্ত ইনি, দুষছেন নীতীশকে

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: সুরাপ্রেম নাকি সর্বনাশের প্রধান দ্বার। কথাটি যে মিথ্যে নয় তার জলজ্যান্ত প্রমাণ হলেন বিহারের মোটুলাল। মদ ছাড়া এক মিনিটও কাটাতে পারেন না। আবার রাজ্যে মদ্যপান ও বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী  নীতীশ কুমার। তাতে কী! জমি-গয়না-সহ নানা সম্পত্তি বেচে গত কয়েক বছরে ৭২ লাখ টাকার মদ গলাধঃকরন করেছেন মোটুলাল। কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছেন। আর পথের ভিখারি হওয়ায় এখন দুষছেন মুখ্যমন্ত্রী নীতীশকে। রাজ্যকে যদি মদমুক্ত ঘোষণা না করা হতো, তাহলে এমন করুণ দশার মুখোমুখি হতে হতো না বলে দাবি মোটুলালের। ইতিমধ্যেই এক সংবাদমাধ্যমে নিজের সুরাপ্রেম আর সুরার পাল্লায় পড়ে সর্বস্বান্ত হওয়ার গল্প শুনিয়েছেন মোটু। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনেকেই মজাচ্ছ্বলে বলছেন ‘বেচারিকে নোবেল দেওয়া উচিত।’

২০১৬ সালে বিহারকে ‘মদমুক্ত’ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ। যদিও তাতে বিহারে বেআইনি মদ বিক্রিতে রাশ টানা যায়নি। অনেকেই লুকিয়ে-চুরিয়ে ভেজাল মদের বেওসা করে যাচ্ছেন। আর সেই ভেজাল মদ খেয়ে প্রাণ যাচ্ছে বহু সুরাপ্রেমীর। নীতীশের সিদ্ধান্তে যে সমস্ত সুরাপ্রেমীরা অথৈ জলে পড়েছিলেন তাদের মধ্যে ছিলেন মোটুলালও। যদিও মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্ত তার মদের নেশা কাটাতে পারেনি। বরং বাড়ি-ঘর-চাষের জমি-সোনার গয়না বিক্রি করে ভিন রাজ্য থেকে বেশি দামে মদ কিনে নিজের নেশা মিটিয়ে চলেছেন।

সুরার প্রতি অমোঘ আকর্ষণের কারণে দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটের সঙ্গে লড়তে হচ্ছে মোটুলালকে। মদের টাকা জোগাড়ে বাড়ির সামনেই ভাড়া নিয়ে একটি খাবারের দোকান খুলেছিলেন। কিন্তু সেই দোকান চালাতেও হিমশিম খেতে হচ্ছে। রান্নার গ্যাসের সংযোগ নিতে পারেননি। ফলে কেরোসিনের স্টোভেই রান্না সারতে হচ্ছে। তবে তেমন খদ্দের নেই।। মোটু লালের মা-ও নিজেদের আর্থিক দুরবস্থার জন্য নীতীশ কুমারকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর কথায় ‘যতদিন বিহারে মদের উপরে নিষেধাজ্ঞা জারি হয়নি ততদিন আর্থিকভাবে স্বচ্ছ্বলই ছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা জারির পরেই পথের ভিখারি হয়েছি।’

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের