২০ দিন পর নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধার, রামপুরহাটে গ্রেফতার শিক্ষক

প্রায় ২০ দিন ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণির ছাত্রী। অবশেষে উদ্ধার হল তাঁর পচাগলা দেহ। তাও আবার টুকরো টুকরো করা। ঘটনাটি ঘটেছে, বীরভূমের রাম পুরহাট এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ২০ দিন ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণির ছাত্রী। অবশেষে উদ্ধার হল তাঁর পচাগলা দেহ। তাও আবার টুকরো টুকরো করা। ঘটনাটি ঘটেছে, বীরভূমের রাম পুরহাট এলাকায়। ছাত্রীর বাড়ি সেখানেই। জানা যাচ্ছে, সে শ্যামপাহারির একটি স্কুলে পড়াশোনা করত। ঘটনায় মৃত ছাত্রীর পরিবার দাবি করেছেন, ওই স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাদের কিশোরী কন্যাকে অপহরণ করে খুন করেছেন। এরপরেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, গত ২৮ অগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। কিন্তু রাত গড়িয়ে গেলেও মেয়েটি বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর রামপুরহাট থানায় মেয়েটির নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পরে তাঁরা জানতে পারেন, ছাত্রীটির ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাঁকে অপহরণ করেছেন। বহুদিন ধরেই তাঁর নজর ছিল মৃত ছাত্রীর উপর। বিষয়টি নিয়ে পুলিশকে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এরপরেই খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট

থানার কালিডাঙা গ্রামের কাছে একটি জলাজমি থেকে নিখোঁজ ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, দেহটি টুকরো টুকরো করে কেটে জলে ফেলা দেওয়া হয়েছে। দেহাংশে পচন ধরেছিল। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও ধর্ষণের মামলা রুজু হয়নি। শুধু নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তবে মেয়েটি দেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু হয়েছে। কিন্তু কেন ভৌত বিজ্ঞানের শিক্ষক ছাত্রীকে অপহরণ করলেন। কেনই বা ছাত্রীকে খুন করলেন? খুনের আগে তাঁকে শারীরিক নির্যাতন করেছিলেন কিনা, সবটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। তবে দেহটি পচন ধরার কারণে তদন্তে কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশকে।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য