Loading live market data...
Loading active stocks...
Connecting...

করোনামুক্ত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিপাড়ার সকলের অভিভাবক প্রসেনজিতের সুস্থতায় খানিক স্বস্তির নিঃশ্বাস।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনা মুক্ত হলেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শনিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, ১২ জানুয়ারি করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর এই খবর প্রকাশ্যে আসার পরই টলিপাড়ার সকলে তাঁর অতি দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।সুপারস্টার দেব আবার মজার ছলে প্রসেনজিৎকে স্বাগত জানিয়েছিলেন নিজেদের ক্লাবে। তার কারণ অই সময় তিনিও ছিলেন করোনা আক্রান্ত।  টলিপাড়ার সকলের অভিভাবক প্রসেনজিতের সুস্থতায় খানিক স্বস্তির নিঃশ্বাস।  

তবে শুধু দেব নন, সুপারস্টারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দর্শনা বণিকসহ আরও অনেকে । সদ্য ‘আয় খুকু আয়’ ছবির কাজ শেষ করেছেন। দেবের ‘কাছের মানুষ’ ছবিতে কাজ করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। যদিও করোনার ত্রাসে তা পিছিয়েছে।  সম্প্রতি শুরু হওয়ার কথা ছিল এনা সাহার প্রযোজনায় ‘ডাক্তার কাকু’ ছবির কাজও। 

করোনার গ্রাফ যে হারে বাড়ছে তাতে একের পর এক আক্রান্তের খবরে দিশেহারা সকলেই। টলিপাড়াতেও সেই তালিকা বেশ দীর্ঘ হয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ-শুভশ্রী, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, রুক্মিণী, সৃজিত মুখোপাধ্যায়, মিথিলা, শ্রীজাত, শ্রীলেখা, রূপম ইসলাম, স্বস্তিকা মুখোপাধ্যায় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছিল তালিকা। ধীরে ধীরে সুস্থ হয়ে নিজেদের কাজে ফিরছেন আবার তারকারা।  

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর