ঘরের মধ্যে জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের একরত্তির, হৃদয় বিদারক ঘটনা মালদায়

ফের ঘরে জমা জলে পড়ে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু! দমদমের ছায়া এবার মালদায়। জানা গিয়েছে, ঘরের মধ্যে জমেছিল জল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ঘরে জমা জলে পড়ে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু! বিরাটির ছায়া এবার মালদায়। জানা গিয়েছে, ঘরের মধ্যে জমেছিল জল। বৃহস্পতিবার সকালে সেই ঘরেই থাকা চৌকির উপরে ঘুমোচ্ছিল বছর দেড়েকের শিশু। ঘুমের সময়েই কোনভাবে ওই জমা জলে পড়ে যায় শিশু, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের হীরানন্দপুর পঞ্চায়েতের উত্তর নন্দীটোলা গ্রামে। মৃত শিশুর নাম সুমিত মন্ডল। সূত্রের খবর, ঘটনার সময়ে শিশুটিকে রেখে বাড়ির পাশেই দোকানে গিয়েছিলেন শিশুটির মা সীমা। আর তাঁর বাবা বিবেক মণ্ডল পেশায় একজন পরিযায়ী শ্রমিক। কর্মসূত্রে দিল্লিতে থাকেন। এই নিয়ে মৃত শিশুটির এলাকায় জমা জলে প্রায় তিনজনের মৃত্যুর খবর শোনা গেল।

শিশু মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মা সীমা। দোকান থেকে ফিরে তিনি যে তাঁর শিশুকে জীবন্ত দেখবেন না, তা স্বপ্নেও ভাবতে পারেননি। নিমিষেই বিপদ ঘটে গেল। পরিবারের সদস্যদের দাবি, ভুতনির পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে মানিকচক ব্লকের হীরানন্দপুর পঞ্চায়েতের উত্তর নন্দীটোলা গ্রামে জল ঢুকে পড়েছে। স্থানীয় বাড়ির মধ্যেও ঢুকে পড়েছে জল। আর তাতেই এই দুর্ঘটনা ঘটেছে। ২-৩ দিন হয়ে গেলেও জল নামছে না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শিশুটিকে একটি চৌকির মধ্যে ঘুম পাড়িয়ে পাশের দোকানে গিয়েছিলেন মা সীমা। কিন্তু শিশুটি কোনভাবে বিছানা থেকে গড়িয়ে জলের মধ্যে পড়ে যায়। সীমা ঘরে ঢুকে তাঁর সন্তানকে জলে পড়ে যেতে দেখলে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার প্লাবিত ভুতনিতে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয় রোজ শেখ নামে এক ২১ বছর বয়সী যুবকের। গত বুধবার ভুতনিতে প্লাবিত জলে ডুবে গিয়ে মহেন্দ্র টোলা এলাকায় ১২ বছরের এক কিশোরী হেমাঙ্গিনী মণ্ডলের মৃত্যু হয়। সুতরাং একের পর বন্যার জল কেড়ে নিচ্ছে মনুষ্য জীবন, তাতে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। দ্রুত এই জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে প্রশাসন পদক্ষেপ চাইছেন তাঁরা। এদিকে মাস দুয়েক আগে বিরাটিতেও একই ঘটনা ঘটেছে। সেখানেও ঘরে জমা জলে পড়ে গিয়ে এক ৯ মাসের শিশুকন্যার মৃত্যু হয়েছিল। এখনও জমা জল নিয়ন্ত্রণে নির্বাক প্রশাসন।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে