‘শারদো‍ৎসবে এলাকায় থেকে সতর্ক নজর রাখুন’, মন্ত্রীদের নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দোরগোড়ায় বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। তার আগে এটাই শেষ দুর্গাপুজো। আর এবারের শারোদ‍ৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য এলাকায় ঘাঁটি গেড়ে পড়ে থাকার পাশাপাশি চোখ-কান খোলা রাখতেও মন্ত্রীদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় ‘পুজোর সময় কোনও রকম গণ্ডগোল যাতে না হয়, নজর রাখবেন’।

আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। গত কয়েক বছরের মতো এবারেও মহালয়ার আগেই পুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে শুরু হবে পুজোর উদ্বোধন। রবিবার মহালয়ার দিনে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যা প্রকাশের পর কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো হিসাবে পরিচিত চেতলা অগ্রণীতে দেবী দুর্গার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ওই বৈঠকেই প্রত্যেক মন্ত্রীকে উৎসবের দিনগুলোতে তাঁদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ ঝালিয়ে নেওয়ার ক্ষেত্রে উ‍ৎসবের দিনগুলিতে পুরোদমে ব্যবহার করতে বলেছেন।

জনসংযোগ বাড়ানোর পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দিকেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিনের বৈঠকে মমতা বলেন ‘উৎসবের মরসুমে কিছু ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারেন। তাই শাসকদলের নেতা-মন্ত্রীরা সজাগ থাকবেন এবং প্রয়োজনে অবিলম্বে পুলিশকে জানাবেন। যাতে কোথাও কোনও অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য প্রত্যেক মন্ত্রীকে সতর্ক থাকতে হবে। প্রশাসন ও পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী হিসাবে আপনাদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে।’ উ‍ৎসবের দিনগুলিতে জনসংযোগে গিয়ে দলের কোনও মন্ত্রী-বিধায়ক যাতে বেফাঁস কোনও মন্তব্য না করেন সে দিকেও খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকে তাজপুর, ডানকুনি ও রঘুনাথপুরে ইকোনমিক করিডরের জন্য ২০০ একর জমি শিল্প নিগমকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির ১৫টি শূন্যপদ পূরণের প্রস্তাব পাশ হয়েছে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির