দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দখলে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বৃহস্পতিবার হয় দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (DUSU) ভোট গ্রহণ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছিল গনণা। তাতেই একক ভাবে জয়ী হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদগুলি জিতে নিয়েছে। শুধু সহ-সভাপতির পদ যেতে পারে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-এর ঝুলিতে।

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন (DUSU) নির্বাচন ২০২৫ এর গণনা শেষ হওয়ার পর দেখা গিয়েছে গেরুয়া ঝড়। ABVP এর আরিয়ান মান বিপুল জয়লাভ করে নতুন সভাপতি হতে চলেছেন। এদিকে, NSUI এর রাহুল ঝানসলা সহ-সভাপতি হতে চলেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৫০টি অনুমোদিত কলেজে প্রায় ২.৭৫ লক্ষ যোগ্য শিক্ষার্থী ভোট দিয়েছেন। ১৯৫টি বুথ সহ ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে, যেখানে ৭১১টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) রাখা হয়েছিল।  ভোটার ছিল ৩৯.৪৫ শতাংশ। নির্বাচনে লড়াই করেছে চারটি সংগঠন— অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি), স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই), ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়ন (আইসা)। নির্বাচনে যারা যারা জয়ী হয়েছেন তাঁরা হলেন...
সভাপতি: আরিয়ান মান (ABVP)
সহ-সভাপতি: রাহুল ঝাঁসলা (NSUI)
সম্পাদক: কুণাল চৌধুরী (ABVP)
যুগ্ম সম্পাদক: দীপিকা ঝা (ABVP)
সভাপতি পদে ABVP-এর আরিয়ান মান ২৮,৮৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে NSUI-এর জোসলিন চৌধুরী ১২,৬৪৫ ভোট পেয়েছেন এবং SFI-AISA-এর প্রার্থী ৫,৩৮৫ ভোট পেয়েছেন। NSUI-এর একজন স্বতন্ত্র প্রার্থী ৫,৫২২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে, NSUI-এর রাহুল ঝাঁসলা  ২৯,৩৩৯ ভোট পেয়ে এগিয়ে গিয়েছেন। তিনি ABVP-এর গোবিন্দ তানওয়ারকে  ২০,৫৪৭ ভোটে এবং SFI-AISA-কে ৪,১৬৩ ভোটে হারিয়েছেন। সম্পাদক পদে ABVP-এর কুণাল চৌধুরী ২৩,৭৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি NSUI  ১৬,১৭৭ ভোট  এবং SFI-AISA-কে ৯,৫৩৫ ভোটে হারিয়েছেন, যেখানে দীপিকা ঝা (ABVP) ২১,৮২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই বছর, চারটি প্রধান ছাত্র সংগঠনের পদের জন্য ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । অর্থাৎ  দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ২০২৩ নির্বাচনের পুনরাবৃত্তি হল ২০২৫-এ। 
 

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন