সোনাগাছির পুজোয় থাকছে না মাটির প্রতিমা, হাজির থাকবেন জীবন্ত দুর্গা-লক্ষ্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁরা যৌন কর্মী! সমাজ তাদের দেখে অন্য চোখে। তবে সেই সব কিছুকে পাত্তা দিতে একেবারেই নারাজ সোনাগাছির যৌন কর্মীরা। আর পাঁচটা সাধারণ মানুষের মত তাঁদেরও রয়েছে পুজোর আনন্দ। তাই সমাজ কি বলল তা উপেক্ষা করেই বিগত কয়েক বছর ধরে সোনাগাছিতে সাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করেন এশিয়া মহাদেশের বৃহত্তম যৌনপল্লীর যৌন কর্মীরা। চলতি বছরে তাঁদের পুজো উদ্বোধনে থাকছে নানা চমক। থাকবেন জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপ।

জানা গিয়েছে চলতি বছরে সোনাগাছির দুর্গাপুজোটি হবে সেখানের শীতলা মন্দিরের কাছে। শহর জুড়ে নানা চাকচিক্যের মধ্যে এই পুজো কয়েক বছর ধরে সকলের নজর কেড়ে আসছে। চলতি বছরে সোনাগাছির মণ্ডপে থাকছে না কোনও মাটির দুর্গা। মণ্ডপে থাকবে জীবন্ত প্রতিমা। অবাক হচ্ছেন শুনে । এটাই সত্যি। মণ্ডপে দেবী দুর্গা থেকে তাঁর চার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই দেখা যাবে জীবন্ত। এখন পাড়ায় পাড়ায় চলছে সেই প্রস্তুতিই। মণ্ডপে প্রতি দিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিপদের দিন অর্থাৎ আগামী ২২ সেপ্টেম্বর উদ্বোধন হবে সোনাগাছির দুর্গাপুজো। এই উদ্বোধনকে ঘিরে বিশাল আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশিস কুমার, পদ্মভূষণ প্রাপক সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ সহ বাংলা সিনেমা জগতের একাধিক তারকারা।

চলতি বছরের পুজোয় যৌনপল্লীর যৌনকর্মীদের সন্তানেরা এই উদ্যোগ নিয়েছেন। তাঁদের উদ্যোগে আয়োজিত প্রথম বছরের পুজোর নাম দিয়েছে ‘ছোটদের দুর্গা ছোটদের মেলা’ । সাজিয়ে তোলা হচ্ছে গোটা এলাকাকে। এই সোনাগাছির যৌনকর্মীদের একটা বড় অংশ জুড়ে বাংলাদেশ ও নেপালের মহিলারা রয়েছেন। কলকাতার এই যৌনপল্লিতে প্রায় ১০ হাজার যৌনকর্মী বসবাস করেন।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়