বৃদ্ধাশ্রমের আদলে গড়ে উঠছে মণ্ডপ, বসিরহাটের সঙ্ঘশ্রী ক্লাবের ভাবনায় ‘ঋণ’

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার’। নচিকেতার এই গানই শোনা যাবে মণ্ডপে ঢুকলে। গায়কের এই বিখ্যাত গানের ভাবনাই বৃদ্ধাশ্রম ফুটে উঠবে বসিরহাটের জেলখানা মোড়ের সঙ্ঘশ্রী  ক্লাবে। এবারে তাঁদের থিম ‘ঋণ’।

পুজো আসতে বাকি আর মাত্র ৮দিন। রবিবার মহালয়ার পর থেকেই পুজোর উদ্বোধন হয়ে যাবে। তারপর থেকেই আনন্দের জোয়ার নামবে। আশ্বিনে মায়ের আগমনে সঙ্গে বেজে উঠেছে আগমনির গান। সংঙ্ঘশ্রী ক্লাব এবার তাদের পূজা মন্ডবটি তৈরি করছে বৃদ্ধাশ্রমের আদলে। এবার বিশেষ বার্তা দিতে চাইছেন পুজো উদ্যোক্তারা। সমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চাইছেন তাঁরা। সন্তান জন্মের পরে তাকে আদর যত্ন করে বড় করে তোলার পরে মা-বাবাকে অযত্ন করেন অনেকেই। তাঁদের পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। তারপরে একবারও খোঁজ রাখেন না সন্তানরা।  সেই কারণে ভিড় বাড়ছে বৃদ্ধাশ্রমে। বাবা-মা পরম স্নেহে আদর যত্নে তার সেই সন্তানকেই বড় করে তোলা হয়। সেই সন্তানই বড় হয়ে বাবা মাকে ভুলে যায়। বয়স হলে বাবা-মায়ের প্রয়োজন হয় সন্তানকে। সেই সময়টাই বাবা-মাকে দূরে ঠেলে দেয় সন্তান। যে সময় সবথেকে বেশি সাহায্যের প্রয়োজন। সেই সময় সবথেরে বেশি অবহেলিত হয়ে পড়েন তাঁরা।

বাবা মায়ের ঋণ কখনও শোধ করা যায়না। বাবা মায়ের প্রতি ঋণ থেকেই যায়। তাই উদ্যোক্তাদের দাবি, তাদের থিমের মাধ্যমে-যে বাবা-মা বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র নয়। বা তাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবেন না। আপনাদের যেমন ছোটবেলা থেকে আদরে যত্নে লালন-পালন করেছে, বাবা-মাকেও বৃদ্ধ বয়সে সন্তান স্নেহ তাদেরকেও ভালোবাসুন, তাদেরকে যত্ন করুন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের