ঘুচল বন্দিদশা, ৮ মাস আটকে রাখার পরে ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিল তালিবানরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলিওয়ালার দেশে পিছিয়ে থাকা মানুষের জীবন বদলানোর স্বপ্ন নিয়ে প্রায় দুই দশক আগে ব্রিটেন ছেড়ে আফগানিস্তানের বামিয়ান প্রদেশে ডেরা বেঁধেছিলেন পিটার রেনল্ডস (৮০) ও বার্বি রেনল্ডস (৭৬)। রক্তের সম্পর্ক না থাকা মানুষগুলোকেও আপন করে তুলেছিলেন। আফগানদের দারিদ্র্যের চরম কষাঘাত থেকে বাঁচাতে উদয়াস্ত পরিশ্রম করেছিলেন। অথচ তালিবানদের রোষানলে পড়ে গত আট মাস ধরে বন্দি জীবন কাটাতে হয়েছিল দুজনকে। শেষ পর্যন্ত আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন পিটার ও তাঁর স্ত্রী বার্বি। মূলত কাতারের মধ্যস্থতাতেই দুজনকে মুক্তি দিয়েছে তালিবান সরকার। মুক্তির পরেই দোহায় উড়ে গিয়েছেন দুজনে। সেখান থেকে আগামিকালই উড়ে যাবেন লন্ডনে। নিজেদের মাতৃভূমিকে পা রাখবেন

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘গত ১৮ বছর ধরে বামিয়ান প্রদেশে এক দাতব্য সংস্থা চালিয়ে এসেছেন পিটার রেনল্ডস ও তাঁর স্ত্রী বার্বি। ২০২১ সালে কাবুলিওয়ালার দেশে রাজনৈতিক পালাবদল ঘটে। ওই পালাবদলের পরে ক্ষমতায় আসীন হয় উগ্র মৌলবাদী গোষ্ঠী তালিবান। যদিও তাতে পিটার ও তাঁর স্ত্রী বার্বির স্বেচ্ছাসেবামূলক কাজকর্মে কোনও প্রভাব পড়েনি। বরং স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা পিটারদের দাতব্য সংস্থার কাজকর্মের প্রশংসাই করেছেন বিপত্তি ঘটে চলতি বছরের ১ ফেব্রুয়ারি। ওই দিন ব্রিটেনে ফেরার পথেই তালিবান সরকার আটক করে ব্রিটিশ দম্পতিকে। তার পর থেকে অন্তরীণ অবস্থায় ছিলেন দুজনে।

বয়সের কারণে দুজনেই নানা অসুখে আক্রান্ত। গত জুলাই মাসেই রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছিলেন ‘প্রতিদিনই পিটার ও বার্বির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ফলে যে কোনও মুহুর্তে কোনও অঘটন ঘটতে পারে।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে